জনপদ

করোনাভাইরাস: টাঙ্গাইলে ঢাকা ফেরত একজন শনাক্ত

করোনাভাইরাস: টাঙ্গাইলে ঢাকা ফেরত একজন শনাক্ত

টাঙ্গাইলে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তার বাড়ি নাগরপুর উপজেলায় মাহমুদনগর ইউ‌নিয়নের সুদানপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশ পাশের মোট ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে৷ এনিয়ে এ জেলায় ১২ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হল।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন৷ পরে রোববার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে ফলাফলে পজেটিভ আসে।

পরে ওই বাড়িসহ ৩০ টি বাড়ির প্রায় ১২০ জনকে লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ঢাকার একটি ওষুধ কোম্পানিরতে চাকরি করেন। এর আগে উপজেলার নন্দপাড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার সাথেই তিনি একত্রে কাজ করতেন। তবে তারা আলাদা থাকতেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৪ জন আক্রান্ত হলেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদ্দুজ্জামান বলেন, আমাদের নমুনা সংগ্রহের গতি বেড়েছে, সর্বশেষ ১০৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিলো। তারমধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় ১ হাজার ৯১১ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখা হয়েছে।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…