চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চিকিৎসকসহ ২ হাজার ১১১ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ৩০, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে দিন দিন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের পরিমাণ বাড়ছে। সারাদেশে ৭০৩ জন ডাক্তার, ৫৬১ জন নার্স ও ৮৪৭ জন অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. শহিদ উল্লাহ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সারাদেশে ৭০৩ জন ডাক্তার, ৫৬১ জন নার্স ও ৮৪৭ জন অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মীসহ ২ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএমএ জানায়, ঢাকা বিভাগে ৪৫১ জন ডাক্তার, এর মধ্যে সর্বোচ্চ ২৯৬ জন রাজধানী ঢাকাতেই। নার্স ৩৩০ জন, ঢাকাতে ২৩০ জন। অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী ৪৫১ জন। যার মধ্যে ঢাকাতেই ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বরিশাল বিভাগে ১৩ জন ডাক্তার, ১৭ জন নার্স, ১৬ জন অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৭৪ জন ডাক্তার, ৩৫ জন নার্স ও ১৫৭ অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন।

খুলনা বিভাগে ৩৯ জন ডাক্তার, ২০ জন নার্স, ৪৮ জন অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন। রাজশাহী বিভাগে ১১ জন ডাক্তার, ১৭ জন নার্স, ২৮ জন অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন।

রংপুর বিভাগে ২১ জন ডাক্তার, ২১ জন নার্স ও ২৬ জন অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগে ৪৭ জন ডাক্তার, ৫৩ জন নার্স ও ৬৫ জন অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগে ১০৬ জন ডাক্তার আক্রান্ত হয়েছেন। যারমধ্যে ময়মনসিংহে ৭১ জন, ৯৬ জন নার্স। যার মধ্যে ময়মনসিংহে ৭৭ জন এবং ১৬৭ অন্যান্য সেবা কর্মী আক্রান্ত হয়েছেন। যারমধ্যে ময়মনসিংহে ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। ৪৪ হাজার ৬০৮ আক্রান্তের মধ্যে মহানগরসহ ঢাকায়ই শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৪৫২ জন। আর মৃত ৬১০ জনের মধ্যে রাজধানী ঢাকায় মৃত্যু হয়েছে ২১৩ জনের, ঢাকা জেলায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের। আর চট্টগ্রামে ১৫২, ময়মনসিংহে ১৫, রাজশাহীতে ৫, রংপুরে ১৬, খুলনায় ৮, বরিশালে ১১ এবং সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১৭ জনের।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৬০ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিএমএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ভারতে ৩০ জুন পর্যন্ত বাড়লো লকডাউন

পরবর্তী

করোনাক্রান্তির সাংবাদিকতায় তাইরেসিয়াসের সত্যোচ্চারণ

পরবর্তী

করোনাক্রান্তির সাংবাদিকতায় তাইরেসিয়াসের সত্যোচ্চারণ

করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি মেনে অফিস খুলছে রোববার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT