চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি চাল দেওয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কোনো কার্ড নেই- এমন দরিদ্র ও নিম্ন বিত্তদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বুধবার খাদ্য মন্ত্রণালয় দেশের সবগুলো জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ইতিপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে তাদেরকে এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করতে হবে।’

পাশাপাশি এ তালিকা দ্রুত মন্ত্রণালয় পাঠাতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিগত বোরো ও আমন মৌসুমে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সংগ্রহ অভিযানে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে ধান-চাল সংগ্রহ করেছে বিধায় সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই মহামারী করোনার সময়ও খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ডাক্তারদের মতোই জীবন বাজি রেখে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির চাল শ্রমজীবী কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করে যাচ্ছে। এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, যদি কোন কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ডিলার সহ যারাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার পর দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে বিশেষ কার্যক্রম চালু করেছিল। কিন্তু ওই কার্যক্রমে চাল বিক্রির সময় সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ার কারণে গত সোমবার খাদ্য মন্ত্রণালয় আকস্মিকভাবেই বিশেষ কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করে। ঠিক দুদিন পর বুধবার খাদ্য মন্ত্রণালয় জেলা প্রশাসকদের লেখা একটি চিঠিতে ১০ টাকা কেজি দরে ওএমএস এ চাল বিক্রির বিশেষ বিশেষ কার্যক্রম চালুর জন্য নির্দেশ দিল।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার ৩ দফা নির্দেশনা

পরবর্তী

করোনাভাইরাস: কুমিল্লায় তরতর করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা

পরবর্তী

করোনাভাইরাস: কুমিল্লায় তরতর করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা

১২শ’ পরিবারকে ত্রাণ দিলেন কামরুল ইসলাম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT