চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কর্ম হারানো শিশুর অভিভাবকদের জন্য উদ্যোগ ‘অনিন্দিত নারী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সম্ভাবনা’ পরিচালিত স্কুলের শিশুদের অভিভাবক, যারা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

‘অনিন্দিত নারী’ নামক এক প্রজেক্টের আত্ততায় সম্ভাবনার পুষ্পকলি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের দিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনে মাস্ক, পিপিই সহ অন্যান্য পণ্য তৈরির কাজ করছে।

করোনাকালীন সময়ে মাস্ক, পিপিই ছাড়ও নারী ও শিশুদের পোশাক,পাটের তৈরি পণ্য, টেবিল ম্যাট ও ঘর সাজানোর পণ্য নিয়ে কাজ করছে অনিন্দিত নারীরা।

সম্ভাবনার অন্যতম উদ্যোক্তা মুশফিকা জান্নাত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে এবং শিক্ষা কার্যক্রমকে নিরবচ্ছিন্ন রাখতে সম্ভাবনা নতুন আঙ্গিকে শুরু করছে অনিন্দিত নারী কার্যক্রম। যার মাধ্যমে দক্ষ কর্মী তৈরির পাশাপাশি করোনায় কর্মহারানো পুষ্পকলি স্কুলের শিশুর অভিভাবকদের আয়ের পথ তৈরি করা হচ্ছে। প্রাথমিক ভাবে পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনে চলছে অনিন্দিত নারীদের প্রশিক্ষণ এবং পণ্য তৈরি। একই সাথে চলছে পণ্য বিপণন কার্যক্রম যার মাধ্যমে মানসম্পন্ন পণ্যের পাশাপাশি নিশ্চিত হবে কর্মহীন নারী ও পুরুষ উভয়ের কর্মসংস্থান। ’

করোনাকালে কাজ হারিয়ে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খাদ্য সংকটের পাশাপাশি কাজ হারিয়ে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ অনেকটাই দিশেহারা। পুষ্পকলি স্কুলের শিশুদের পরিবারের প্রায় পঞ্চাশ শতাংশ পরিবার কর্মহীন। বেশিরভাগ পরিবারের শহরে থাকা প্রায় অসম্ভব হলেও গ্রামের ভিটে মাটিঠুকু নেই। নিজেদের করার মত কোন কাজ নেই। তীব্র আর্থিক সংকটের কারণে নিম্ন মধ্যবিত্ত পরিবারে শিশু শ্রম এবং শিশুদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। তাই সম্ভাবনা নিয়েছে ‘অনিন্দিত নারী’র উদ্যোগ।

সম্ভাবনার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এবছর অনিন্দিত নারী প্রকল্পের মাধ্যমে ঢাকা ও ঢাকার বাইরে (পাবনা, বরিশাল ও গোপালগঞ্জ) ১০০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি পণ্য তৈরি ও বিপণনের মাধ্যমে নারীদের আয়ের পথ সৃষ্টি করা হচ্ছে। করোনার এই সংকটে সুবিধা বঞ্চিত এসব নারীদের পক্ষে পণ্য তৈরি এবং বিপণনের ব্যবস্থা করা প্রায় অসম্ভব। তাই কাজ শেখানোর পাশাপাশি তাদের তৈরি পণ্য বিপণনের ব্যবস্থা করছে সম্ভাবনা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিন্দিত নারীকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT