চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কক্সবাজারে প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫৭ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা পুলিশের প্রথম কোনো সদস্যের মৃত্যু হল। কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় ( ডিএসবি) কর্মরত পুলিশ কনস্টেবল ছোটন দেব (২৯) বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ছোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার ধামদর হাট এলাকার বাতাজুড়ি গ্রামে। তার পিতার নাম সাধন দেব।

ছোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার।

পুলিশ সুপার এবিএম মাসুদ বলেন, ‘ছোটন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়ে গত ১০ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। গত এক সপ্তাহ তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কর্মজীবনে ছোটন অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই চলে যাওয়া আমাদের এবং তার পরিবারের জন্য বিশাল অপূরণীয় ক্ষতি।

কক্সবাজারের জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, জেলা পুলিশের বিশেষ শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ছোটন। প্রিয় সহকর্মীকে হারিয়ে জেলা পুলিশ শোকাহত। বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।আনুষ্ঠানিকতা শেখ ছোটনের গ্রামের বাড়িতেই তাকে দাহ করা হবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে গত ৪ মাসে কক্সবাজার জেলায় ১৩৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন ৫০ জন পুলিশ সদস্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারে করোনা আক্রান্তকরোনাকরোনাভাইরাসপুলিশ সদস্যের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT