আন্তর্জাতিক

করোনাভাইরাস: ভয়াবহ হারে প্রতিদিন ভাঙছে আক্রান্ত ও মৃতের রেকর্ড সংখ্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করছেন, পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে একদিনে আবারও আক্রান্ত ও মৃতের সংখ্যার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৩১ জন, এই সময়ে প্রাণ হারিয়েছে ১২ হাজার ৬৭৯ জন।

একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে।  একদিনে ২ লাখ ১৮ হাজার আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট শনান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজারের বেশি। সেখানে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২ হাজার ৯১৮ জন। মোট প্রাণ হারিয়েছে ২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।

ভারতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৮ হাজার মানুষ, মোট আক্রান্ত শনাক্ত ৯৫ লাখ ৭১ হাজারের বেশি। একদিনে সেখানে প্রাণ হারিয়েছে ৫৭০ জন, মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৯ হাজারের বেশি।

ব্রাজিলে একদিনে ৭৭৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজারের বেশি। একদিনে দেশটিতে আক্রান্ত শনাক্ত প্রায় ৫১ হাজার মানুষ, মোট আক্রান্ত শনাক্ত ৬৪ লাখ ৮৭ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৬ কোটি ৫৫ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত, প্রাণ হারিয়েছে ১৫ লাখেরও বেশি।

বিষয়:আক্রান্ত করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস মৃত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…