চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিক্ষিকার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মন্দিরভিত্তিক একটি স্কুলের শিক্ষিকা শিখা রানী ঠাকুরের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার উজানি ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী।

বুধবার দিবাগত রাতে শিখা রানী নিজ বাড়ীতে মারা যান বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষিকা শিখা রানী ঠাকুর বেশ কয়েক দিন ধরে করোনাভাইরাসের উপসর্গ  জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাতে তিনি তিনি মারা যান।

এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। তারা সবাই নারী। এরমধ্যে, কাশিয়ানীতে ১ জন. টুঙ্গিপাড়ায় ১ জন এবং মুকসুদপুরে ১জন।

এছাড়াও মুকসুদপুর উপজেলায় থানা পুলিশের ৪ সদস্য, টুঙ্গিপাড়া উপজেলায় এক দম্পত্তিসহ ৩ জন ও সদর উপজেলায় ৩ জনসহ মোট ১০ জন আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ব্যক্তিরা সকলেই ঢাকা, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ থেকে গোপালগঞ্জে এসেছেন।

বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা লকডাউনের দ্বিতীয় দিনে শহরে যানবাহন চলাচল করতে দেখা যায়। এলাকার দোকানপাট খুলেছে। ব্যাংকগুলোতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

করোনা ভাইরাস ও লকডাউনের ভয় উপেক্ষা করে পেটের তাগিদে খেটে খাওয়া মানুষজন খুব ভোর থেকেই নিজ নিজ কাজে রাস্তায় নেমেছে।

তাদের দাবি, সরকার থেকে এখনও পর্যন্ত কিছুই পাইননি।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: গাজীপুরের কাপাসিয়ায় ১৩ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

পরবর্তী

ঘরে বসেই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ

পরবর্তী

ঘরে বসেই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ

ফাইল ছবি

ঘরে বসেই মুজিবনগর দিবস পালনের আহ্বান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT