চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ইটালিতে শিথিল হচ্ছে লকডাউন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

৭ সপ্তাহ আগে ইটালিতে লকডাউন শুরু হয়। মার্চের পরে এখন মৃত্যুর হার কিছুটা কমায় কঠোর নিষেধাজ্ঞাতে খানিকটা শিথিলতা আনতে যাচ্ছে দেশটি।

দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে বলেন, আসছে ৪ মে থেকে এসব শিথিল করা হবে। কেউ কেউ মাস্ক পরে তাদের আত্মীয়ের সঙ্গেও সীমিত পরিসরে সাক্ষাৎ করতে পারবে। পার্ক খোলা হবে। তবে সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে ক্লাস শুরু হবে না।

গত ১৪ মার্চের পর রোববার দেশটিতে ২৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। সেটাই এখন পর্যন্ত সবচেয়ে কম সংখ্যা। ইটালিতে মোট করোনা আক্রান্ত ১৯৭,৬৭৫ জন। সংখ্যাটাও বর্তমানে কমছে।

এক টেলিভিশন ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বলেন. মানুষ নিজের এলাকায় চলাচল করতে পারবে। কিন্তু অন্য অঞ্চলে যেতে পারবে না। সৎকার কাজও করা যাবে তবে তাতে ১৫ জনের বেশি তাতে অংশ নেয়া যাবে না। আর সেটা ঘরের বাইরে করতে হবে। অ্যাথলেটরা তাদের প্রশিক্ষণ শুরু করতে পারবে। বার ও রেস্টুরন্ট থেকে গিয়ে খাবার আনা যাবে। এখনকার মতো ডেলিভারী নিতে হবে না। হেয়ারড্রেসার, সেলুন, বার, রেস্টুরেন্ট পুরোপুরি ১ জুন থেকে খোলা হবে। ১৮ মে থেকে আরো বেশি ছোট দোকান খোলা হবে। খেলার দলগুলো গ্রুপ ট্রেনিং শুরু করতে পারবে ১৮ মে থেকে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ইউরোপের সবচেয়ে বেশি মৃত্যু সেখানেই। গত ৯ মার্চ থেকে দেশটিতে লকডাউন শুরু হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেক ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২ লাখেরও বেশি মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT