আন্তর্জাতিক

করোনাভাইরাস: আবারও একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে মাস্ক পরা মানুষজন, যারা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আবারও বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যার রেকর্ড হয়েছে। একদিনে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ।

আর একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৫৪০০ জনেরও বেশি।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে, ৬১ হাজার। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, প্রায় ৪৩০০০ জন। আর তৃতীয় অবস্থানে ভারত। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা ২৫ হাজারেরও বেশি।

তবে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে ব্রাজিলে, ১১৯৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ২৩ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছে সাড়ে ৫ লাখেরও বেশি মানুষ। সুস্থ হয়েছে ৭১ লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষ।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস মৃতু্য সর্বোচ্চ আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…