চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অসচ্ছল পরিবারের পাশে কণ্ঠশিল্পী সাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
বিনোদন
A A

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়ছেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। তিনি ১০ম সেমিস্টারের শিক্ষার্থী। আসন্ন সেমিস্টার ফি’র জন্য নিজের জমানো টাকায় করোনায় বিধ্বস্ত অসচ্ছল মানুষের খাদ্যসামগ্রী কিনে দিলেন ‘পৃথিবী অনেক বড়’, ‘জনম জনম’-গান দিয়ে পরিচিতি পাওয়া এ কণ্ঠশিল্পী।

চ্যানেল আই অনলাইনকে সাবরিনা সাবা বললেন, আমার সামর্থ্যে যতটুকু কুলাচ্ছে ততোটুকু করার চেষ্টা করছি। প্রত্যেক সামর্থ্যবানদের তাদের চারপাশের অনাহারী মানুষগুলোর খেয়াল রাখা উচিত।

সাবা জানান, রাজধানীতে কিছু পরিবারের কাছে ইতোমধ্যেই তার দেওয়া খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, ঢাকার বাইরে যারা আছেন একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে তাদের পেয়েছি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়েছি।

সাবার দেওয়া এ খাদ্যসামগ্রীর মধ্যে থাকছে চাল, আলু, পেঁয়াজ, আটা, তেল ইত্যাদি।

তিনি বলেন, জীবনের কোনো গ্যারান্টি নেই। কখন কী হয়ে যায় বলা মুশকিল। বেঁচে থাকলে টাকা পয়সা আবার আসবে। নতুন গান, মিউজিক ভিডিও আরও অনেক করতে পারবো। কিন্তু কিছু মানুষ আমাকে ভালোবাসা প্রদর্শন করেছে। এই সংকটকালে আমার সামর্থ্যের মধ্যে থেকেই ওইসব অসচ্ছল মানুষের পাশে থাকছি পারছি এটা অনেক প্রশান্তির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পীকরোনাভাইরাসলিড বিনোদনসাবাসেমিস্টার ফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT