বিনোদন

করোনাভাইরাস: অসচ্ছলদের সহায়তায় এফডিসিতে ওমর সানী

অসচ্ছলদের জন্য এফডিসিতে ওমর সানীর সহায়তা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

অসচ্ছলদের জন্য এফডিসিতে ওমর সানী সহায়তা প্রদান করছেন, উপস্থিত দর্শক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অসচ্ছল শিল্পীরাও বিপাকে পড়েছেন। বিশেষ করে প্রোডাকশনে যারা কাজ করেন, তাদের বেশির ভাগই কষ্টে দিনযাপন করছেন। চলচ্চিত্রের প্রোডাকশনে জড়িত লোকজনদের সহযোগিতায় এবার এগিয়ে এলেন চিত্রনায়ক ওমর সানী।

রবিবার দুপুরে বিএফডিসিতে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন ওমর সানী।

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘অল্প সংখ্যক কিছু দান নিয়ে অনেকদিন পর গেলাম আমাদের প্রাণের জায়গা বিএফডিসিতে, যারা নেহায়েত অসহায় বিশেষ করে প্রোডাকশনে যারা কাজ করে, কিছু সংখ্যক প্রোডাকশন ম্যানেজার এবং অল্প সংখ্যক কিছু লোককে এসব দেওয়া হয়েছে। কিন্তু আমি না গেলে বুঝতেই পারতাম না এত বিশাল শূন্যতা তৈরি হয়েছে।’

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার একার পক্ষে এই চাহিদা পূরণ সম্ভব নয়, চলচ্চিত্রের অনেক বিত্তশালী মানুষকে এগিয়ে আসতে হবে, কয়েকজন দিচ্ছে সেটা আমি জানি, কিন্তু আরো এগিয়ে আসতে হবে। কারো নাম বলে ছোট করার অধিকার আমাদের নেই, এখন আমরা সবাই অসহায় আল্লাহর কাছে।’

এদিকে ব্যক্তিগত উদ্যোগে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে জড়িত অসচ্ছল শিল্পীদের সহায়তা করার পাশাপাশি শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতিও সহায়তা করছেন।

বিষয়:এফডিসি ওমর সানী করোনাভাইরাস শিল্পী সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…