চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকডাউন প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
- লিড নিউজ, অর্থনীতি
A A

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকডাউন প্রত্যাহার করা হয়েছে। ব্যাংকের একজন কর্মকর্তার প্রাথমিক পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ধরা পড়লেও পিসিআর ল্যাব রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তাই লকডাউন প্রত্যাহার করেছে ব্যাংকটি।

শনিবার অগ্রণী ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একজন কর্মকর্তা প্রাথমিক পরীক্ষায় করোনায় পজিটিভ বলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা ও সিভিল সার্জনের পরামর্শে বাংলাদেশ ব্যাংককে অবহিত পূর্বক প্রধান কার্যালয়ের নীচ তলায় অবস্থিত প্রধান শাখা চলতি মাসের ৯ তারিখ থেকে লকডাউন করা হয়েছে। কিন্তু গ্রাহকদের সুবিধার জন্য পাশের আমিনকোর্ট শাখায় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখা হয়।

‘‘পরবর্তী সময়ে চূড়ান্ত পিসিআর ল্যাব রিপোর্ট নেগেটিভ আসায় সিভিল সার্জন, থানা ,সবোপর্রি বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে উক্ত প্রধান শাখায় ১২ তারিখ (রোববার) থেকে লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অর্থাৎ এখন থেকে উক্ত শাখা পূর্বের স্বাভাবিক ব্যাংকিং কার্যাদি সম্পাদনে সক্ষম। এবিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কাম্য।’’

এর আগে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আনিসুর রহমান গত বৃহস্পতিবার জানান: ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক সিনিয়র কর্মকর্তার জ্বর ছিল। পরে টেস্ট করার পর রেজাল্ট কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি লকডাউন করে দেয়া হয়েছে।

Reneta

তখন তিনি বলেছিলেন: যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখায় কাজ করতেন। তার সঙ্গে এই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রণী ব্যাককরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT