চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অক্সিজেন-ওষুধের সরবরাহ মূল্য নিয়ন্ত্রণে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১০, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে মেডিকেল অক্সিজেনসহ পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বুধবার স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বিএসটিআই’র মহাপরিচালকের ইমেইলের মাধ্যমে এই নোটিশটি পাঠিয়েছেন।

এই নোটিশে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের মহামারী রোধে সরকারের সার্বিক প্রচেষ্টা থাকা সত্বেও একশ্রেণির মুনাফালোভী অসাধু ব্যবসায়ী তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই দুর্যোগের সময়ে ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত দামের চেয়ে অনেক বেশি দামে ওষুধ ও মেডিকেল অক্সিজেন কিনতে হচ্ছে। যা করোনায় বিপর্যস্ত মানুষদের আরো বেশি বিপর্যস্ত করে তুলেছে। অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।’

সুতরাং এই নোটিস প্রাপ্তির পাঁচ কার্যদিবসের মধ্যে অক্সিজেন-ওষুধের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ এবং মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT