চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকাল: স্থগিত হচ্ছে না ভেনিস চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৬, মে ২০২০
বিনোদন
A A
ভেনিস চলচ্চিত্র উৎসব ২০১৯

ভেনিস চলচ্চিত্র উৎসব ২০১৯

বিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম হলো ভেনিস চলচ্চিত্র উৎসব। এ বছর করোনা ভাইরাসের আতঙ্কে এর ৭৭ তম আসর নিয়ে শঙ্কা থাকলেও সম্প্রতি ভেনিসের গভর্নর লুকা জাইয়া সকল শঙ্কা দূর করে দিয়েছেন।

তিনি জানিয়েছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিশ্বজুড়ে আরোপিত লকডাউন কারণে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজন কিছুটা সীমিত আকারে হলেও সেটি আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মত এবছরও এর আয়োজক হিসেবে থাকছে বিয়েন্নালে ডি ভেনেৎজিয়া। ভেনিসের শিল্প সংগঠনটির বোর্ড সদস্যদের একজন শহরের গভর্নর লুকা জাইয়া। এছাড়া এবারের আসরে বিচারকদের প্রধান থাকবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। যার ঘোষণা গেল জানুয়ারিতে দেওয়া হয়েছিল।

করোনার বিস্তার রোধে এতদিন পুরো ইতালি জুড়ে লকডাউন জারি থাকলেও, আগামী ৩ জুন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করেছেন ইতালি। এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকরা ভেনিসসহ বিভিন্ন শহরে ঢুকতে পারবেন, কিন্তু তাদের কোয়ারেন্টাইনে যেতে হবে না। ফলে ভেনিস চলচ্চিত্র উৎসবটি সফল হবে বলে আশা করা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভেনিস চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমানকে ছাড়াই ঈদ কাটালেন তার বাবা

পরবর্তী

বিএনপির নেতারা পুরনো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে: কাদের

পরবর্তী

বিএনপির নেতারা পুরনো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে: কাদের

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৩৬৭৫১, মৃত ৫২২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT