চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে বন্ধুদের মনে পড়ছে? দেখতে পারেন এই ছয় সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কবে খুলবে তাও জানা নেই। তাই স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে পড়ছে ক্লাসে গিয়ে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ের দিনগুলোর কথা। অ্যাসাইনমেন্টের চাপ, শিক্ষকদের বকাঝকাও যেন মধুর মনে হচ্ছে, দীর্ঘ এই বিরতিতে!

হঠাৎ স্থবির হয়ে যাওয়া এই জীবনে যাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কথা খুব মনে পড়ছে, তারা দেখতে পারেন বলিউডের এই ছয় সিনেমা:

দিল চাহতা হ্যায়: বলিউডে নতুন ট্রেন্ড সেট করেছিল আমির খান, অক্ষয় খান্না ও সাইফ আলি খান অভিনীত ‘দিল চাহতা হ্যায়।’ সিনেমার প্লট বন্ধুত্ব নিয়ে। তরুণ বয়সের ছেলে মেয়েদের মনোজগতকে তুলে ধরা হয়েছে ছবিতে।

থ্রি ইডিয়টস: ২০০৯ সালে মুক্তি প্রাপ্ত রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি সেসময় বক্স অফিসে যেমন সাড়া ফেলেছিল, ঠিক তেমনিই দর্শকদের মধ্যেও তুমুল সাড়া ফেলেছিল। সিনেমাটির কাহিনী ভারতীয় ইঞ্জিনিয়ারিং কলেজের তিন শিক্ষার্থীর বন্ধুত্ব এবং জীবন কাহিনী নিয়ে। ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয় করেছেন আমির খান, আর মাধবান, শারমান জোশি, কারিনা কাপুর, বোমান ইরানি এবং ওমি বৈদ্য।

ছিছোড়ে: সুশান্ত সিং রাজপুতের ছবি ‘ছিছোড়ে’। ছবিতে বন্ধুরা তাদের ফেলে আসা কলেজ জীবনের ভালো এবং খারাপ সময়গুলোর স্মৃতিচারণ করতে দেখা যায়। মানসিক অবসাদে ভেঙে না পড়ার বার্তাই দেওয়া হয়েছে ছবিতে।

দিল দোস্তি এটসেটরা: মুক্তির সময় সাড়া ফেললেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল ‘দিল দোস্তি এটসেটরা’ ছবিটি। ছবিটি দেখলে দর্শক ফিরে যায় কলেজ জীবনে। ছাত্র রাজনীতি, ক্যান্টিন, অপরিণত বয়সের প্রেম দেখানো হয়েছে ছবিতে।

ইশক ভিশক: ২০০৩ সালের এই সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন শহীদ কাপুর। কলেজ জীবনের প্রেম, কলেজ ফেস্টিভ্যালের গ্ল্যামার, পরীক্ষার হলে নকল করা, সবকিছুই দেখানো হয়েছে ছবিটিতে।

ফুকরে: স্কুল জীবনের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে একই কলেজে ভর্তি হওয়ার সৌভাগ্য কয়জনের হয়েছে? ‘ফুকরে’ ছবির ‘চুচা’ ও ‘হানি’র সেই সৌভাগ্য হয়েছিল। ছবিতে দেখানো হয়েছে তাদের বন্ধুত্ব ও মজার সব কাহিনী।

ট্যাগ: অক্ষয় খান্নাআমির খানআর মাধবানকলেজকারিনা কাপুরছিছোড়েথ্রি ইডিয়টসদিল চাহতা হ্যায়ফুকরেবন্ধুবোমান ইরানিলিড বিনোদনশারমান জোশিসাইফ আলি খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের তথ্য: ইইউর তদন্তের মুখে ইনস্টাগ্রাম

পরবর্তী

‘ছেলেরা মাঠে ফিরে এসেছে, এতেই আমরা খুশি’

পরবর্তী

‘ছেলেরা মাঠে ফিরে এসেছে, এতেই আমরা খুশি’

ডিসেম্বরে হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT