চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালের পঙক্তি

কবির য়াহমদকবির য়াহমদ
৪:৩৯ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
মতামত, শিল্প সাহিত্য
A A
করোনাভাইরাস

১
আতঙ্কে যে দিন কাটে তোমার
একবার স্বেচ্ছানির্বাসনে গিয়ে দেখো—
ওখানে বিস্ময়সঞ্চারী খোলস, স্বনির্ধারিত অমরত্ব
নিজের কাছে।
ওখানে আতঙ্ক নেই; নেই ভাঙাগড়া, সূর্যের পরশ
অর্ধমৃত্যুতে বেঁচে থাকা নেই, শূন্যে উড্ডীন পাখি নেই
শব্দ খাঁচায় মরে যাওয়া নেই, একাকীত্ব নেই
নেই বাচাল-সঙ্গ, জাতীয়-বিজাতিয়।
নির্বাসনে যাও, একাকীত্বের আলিঙ্গনে
নীরবতা ভেঙে নিজের কাছে ফিরে যাও;
স্বেচ্ছানির্বাসনে গেলে দূরীভূত সব মৃত্যু-ভয়।
ভয় কাটাবে? ভয় তাড়াও
ঘরে থেকে আজ সক্রোধে করো করোনা অভিঘাত।

২
সেই ডিসেম্বরে লাশের খবর এসেছিল
দেখিনি, কী দরকার? প্রতিদিন কতশত লাশ আসে
সবকটার হিসাব রাখা দায়; আর
এ তো চায়নার।
এরপর আরও লাশ আসল, আসতে থাকল
আসতে আসতে লাশ-ভারী খবর, লাশবাহী মিডিয়া
এদেশ-ওদেশ ঘুরে সব দেশে; করোনা,
দূর দেশের লাশ, দেশে-দেশে দেয় হানা।
ডিসেম্বর গত হয়েছে গত ডিসেম্বরে, দিনপঞ্জিকামাফিক
জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ শেষে এপ্রিলে উপনীত
এখনও আসছে লাশ,
লাশ নয় সংখ্যা কেবল, সেকেন্ডে-মিনিটে বাড়ে সংখ্যা;
ক্রিকেট ম্যাচের স্কোরকার্ড।
লাশ চাও? এত লাশ-
বিধ্বস্ত সব, কান্না জুড়ি; করোনা
ফিরে যাও, এবার থামো
এই ধরিত্রী স্মৃতিভ্রংশ আজ, গুণতে জানে না।

৩
সেই সে শিশুবেলা
ওখানে যেও না শ্বাপদের ভয়
ওখানে যেও না পুকুর বিশাল
কেটে দিলে মরে যাবে, পড়ে গেলে ডুবে যাবে।
দেদীপ্য সময় পেছন পড়ে রয়
সময়-চাকা উলটোপথে; ফিরে আসে সেই শিশুকাল।
এখনও শুনি- ওখানে যেও না, ঘরে থেকো
বাইরে যেও না, ঘরে থাকো
শ্বাপদসঙ্কুল এ করোনা-ধরায় ঘরই নিরাপদ, ঘরই আশ্রয়।

৪
ঘরে থাকুন, স্টে হোম, ঘরই নিরাপদ
বাইরে দেখো শ্বাপদ বিপদ করোনার ভয়।
ধুঁকছে বিশ্ব, দেশে-দেশে আজ করোনার হানা,
বাঁচতে হলে জানো-জানাও শত্রু করোনা।
ঘরে থাকুন, স্টে হোম, স্টে সেফ লাইভস
ঘরই সবার মূল ঠিকানা, ঘরই বেহেশতখানা।
ঘরে থাকুন, বাইরে আছে ডাক্তার ছত্রীসেনা
বাইরে তারা, ঘরে মোরা, রুখব করোনা।
ভয়কে আজ করো জয় থেকে সতর্ক
লকডাউন, জরুরি অবস্থার রাখো বিতর্ক
ঘরে থাকুন, বাইরে যাবেন আর ক’টা পর
বিশ্ব দেখো ঘরেই আছে করোনা করতে জয়
সবার সঙ্গে এককাতারে আমরা মানুষ বীর
ঘরে থেকে করোনা জয় করব নিশ্চয়।
ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরই নিরাপদ
বাঁচতে হলে জানতে হবে ঘরই ঠিকানা।

৫
ঘরের দুয়ার বন্ধ রেখে মনের দুয়ার খুলো
দেশটা তোমার, বিশ্ব তোমার মনে সন্ধান করো
মনকে তোমার খুলে রেখে দরোজা বন্ধ করো
দেখবে তুমি, জানবে তুমি, তুমি-ই কত বড়ো।
জন্মাবধি আকাশ দেখে আকাশ ছুঁতে চাও
মধ্য রাতে আকাশ মাঝে তারা হয়ে যাও
চাঁদকে তুমি বুকে নিয়ে আঁকলে কত রেখা
চাঁদের বুকে উড়ে গিয়ে লিখলে কবিতা
নদীর বুকে ভাসিয়ে তরি গাইলে কত গান
গাছ-পাখিদের প্রেমে মজে তুললে সুরের তান।
নগ্ন পায়ে ঘাসের বুকে প্রাণের সাম্পান তুলে
ভাসলে তুমি, ভাসালে তুমি প্রাণের উৎসবে।
সবই আজি থমকে গেছে, থমকে গেছে ধরা
ধরার মাঝে নেমেছে আজ করোনার ঝরা
লড়াই করছে বিশ্ববাসী, তুমিও নামো আজ
ঘরের মাঝে বন্দি থেকে করো তোমার কাজ।
ঘরে থাকো, ঘরে থাকো, স্টে অ্যাট ঘর
ঘরে থেকেই করতে পারো করোনাকে জয়।
স্টে হোম, স্টে হোম, স্টে সেফ লাইভস
ঘরে থাকুন, থাকুন ঘরেই, ঘরই নিরাপদ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT