ক্রিকেট

করোনাকালেও সাকিব-তামিমদের বেতন বাড়াচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাকালেও টাইগার ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ১০-২০ শতাংশ বাড়বে সাকিব-তামিমদের বেতন।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘এই পরিস্থিতিতে (করোনা) অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন, বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে।’

বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মাসিক বেতন ছিল সাড়ে চার লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুমিনুল হকের বেতন তিন লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরির লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের দুই লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরির মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনের বেতন দেড় লাখ করে।

‘ডি’ ক্যাটাগরির নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখের বেতন মাসে এক লাখ টাকা করে। এবছর কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন সেই তালিকা অবশ্য এখনও প্রকাশ করেনি বিসিবি।

বিষয়:আকরাম টাইগার ক্রিকেট তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বিসিবি সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…