ক্রিকেট

করোনায় বাবা হারালেন মোশাররফ রুবেল

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেল করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি ছিলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার। মঙ্গলবার রাতে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মোশাররফ রুবেলের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছে তারা।

বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেখাশোনা করতে গিয়ে ১০ আগস্ট সংক্রমিত হয়েছেন রুবেল ‍নিজেও। এখনো দ্বিতীয়বার কোভিড টেস্ট করাননি তিনি।

বিষয়:করোনা করোনাভাইরাস বাংলাদেশ ক্রিকেট মোশাররফ রুবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…