চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রভাব বিদেশি কোচ নিয়োগে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের একজন কোচ বসে আছেন, করোনার প্রভাবের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ নিয়োগের প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলেছিল করোনাভাইরাসের কারণে। কোচ যত যোগ্যই হন না কেনো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল সামনা-সামনি কথা বলে চুক্তিতে যেতে। কিন্তু করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি সেটিকে প্রায় অসম্ভব করে তুলেছে।

শুধুমাত্র সাক্ষাতকার দিতে বাংলাদেশে আসতে আগ্রহী নন অনেকেই। যে কারণে অনেক অপেক্ষার পর সরাসরি আলাপ ছাড়াই সালমা-রুমানাদের দায়িত্ব দিতে হচ্ছে ইংলিশ কোচ মার্ক রবিনসনকে।

ছেলেদের ক্রিকেটেও সমস্যা একইরকম। করোনার কারণে বিদেশ ভ্রমণে নানা জটিলতার কারণে আসন্ন উইন্ডিজ সিরিজে টাইগারদের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি আসছেন না। তার জায়গায় দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ সোহেল ইসলাম।

Banglabid

নতুন ব্যাটিং কোচ হতে যাওয়া জন লুইসের সঙ্গে কথা বলেই চুক্তি করবে বিসিবি। আগামীকাল তার বাংলাদেশে আসার কথা রয়েছে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিসিবির ভাবনার কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

‘(লুইস)ও কাল-পরশুর মধ্যে আসবে। আসলে ওর সাথে আমরা সামনা-সামনি কথা বলব। এখন যে পরিস্থিতিটা হল, করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যাচ্ছে না এবং ভেট্টরিকে নিয়ে সমস্যায় পড়েছি। ও বেচারা আসতে চেয়েছিল, কিন্তু অনেক ফর্মালিটিস রয়েছে।’

‘নিউজিল্যান্ড থেকে যখন বাইরে য়ায়, আবার বাইরে থেকে যখন দেশে ঢোকে, তখন অনেকদিন সময় লাগে। সো ডিফিকাল্ট। ওকে(লুইস) এখন সামনা-সামনি বসে আমরা দেখব। এখন প্রথম দুই একটা সিরিজ দেখি কেমন, তারপর যদি ভালো হয় আমরা চেষ্টা করব ওকে রাখার।’

Reneta

‘ভেট্টরি কিন্তু আসতে চেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড যে একটা নিয়ম করেছে, দেশের বাইরে থেকে যখন দেশে ঢুকবে ওটা আপনাকে অনেক আগে জানিয়ে দিতে হবে। তারপর ওখানে অনেকদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে জায়গায় থাকতে হবে ঐ জায়গাটা কিন্তু অনেক লিমিটেড। ওখানে সিরিয়াল পাওয়া যায় না। যতদিন পাওয়া যাবে না ততদিন এখানে ওয়েট করতে হবে। তারপর সিট কনফার্ম হলে যাবে। সো এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম অনেক টাফ, টাকা পয়সারও ব্যাপার আছে। প্লাস টাইমটাও অনেকবেশি নিচ্ছে। বিধায় আমরা নিউজিল্যান্ড যখন যাব, তখন সে টিমের সাথে থাকবে এবং বাংলাদেশি কোচ সোহেলকে ওর পরিবর্তে আমরা রাখছি।’

গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। এরপর মুশফিক-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্রেইগ ম্যাকমিলান। বাবার মৃত্যুর পর চাকরি ছেড়ে দেন তিনিও। তার জায়গায় ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার এবং ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শক লুইসকে বেছে নিতে যাচ্ছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলে যাচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের সব স্কুল

পরবর্তী

চিকিৎসক বেশে নার্সের আইপিএলে ফিক্সিং চেষ্টা!

পরবর্তী
প্রিমিয়ার লিগের ট্রফি, সোনালী এবং ঝকঝকে, স্টেডিয়ামে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক বেশে নার্সের আইপিএলে ফিক্সিং চেষ্টা!

পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন, চামড়াজাত পণ্য ও ব্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় হোঁচট খেল পোশাক ও চামড়াজাত পণ্য রপ্তানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT