ক্রিকেট

করোনামুক্ত ইফতেখার, যোগ দেবেন ক্যাম্পে

ক্রিকেটারদের করোনা পরীক্ষা চলছে, স্বাস্থ্যকর্মী পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষা করছেন, ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় বিকেএসপিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি ইফতেখারুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় দফায় নেগেটিভ ফল আসায় এ অলরাউন্ডারের জন্য খুলছে বিকেএসপির দুয়ার।

বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দেবেন ইফতেখার। নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।

কোভিড টেস্টের জন্য গত একসপ্তাহে তিনবার নমুনা নেয়া হয় ইফতেখারের। ১৮ আগস্ট প্রথম পরীক্ষায় পজিটিভ আসায় বিসিবি তাকে মিরপুরের একাডেমি ভবনের আইসোলেশন সেন্টারে রাখে।

সেখানেই আরও দুবার পরীক্ষা দিয়ে সুস্থতার সার্টিফিকেট নিয়ে বৃহস্পতিবার তিনি যোগ দিচ্ছেন সাভার বিকেএসপির আবাসিক ক্যাম্পে। সেখানে ৪৪ ক্রিকেটারকে নিয়ে চলছে প্রস্তুতি। প্রাথমিক দলের ৪৫ ক্রিকেটারের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন ইফতেখার একাই। ১৫ জন করে তিন ধাপে নেয়া হয় যুবাদের টেস্ট।

বিষয়:ইফতেখার করোনা করোনাভাইরাস টাইগার যুব দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…