চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করাচিতে আত্মঘাতী হামলাকারী ছিলেন উচ্চশিক্ষিতা, দুই সন্তানের মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করাচিতে আত্মঘাতী হামলাকারী শারি বালোচ ওরফে ব্রামশ ছিলেন উচ্চশিক্ষিতা, দুই সন্তানের মা। তিনি শিক্ষকতাও করছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছিল করাচি বিশ্ববিদ্যালয় চত্বর। আত্মঘাতী বোমা হামলায় একটি গাড়িতে থাকা তিন চীনা নাগরিক-সহ চার জন নিহত হন। হামলার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

বিএলএ এক বিবৃতিতে জানায়, আত্মঘাতী হামলা চালানোর জন্য মানববোমা হিসেবে কাজে লাগানো হয়েছিল শারি বালোচ ওরফে ব্রামশকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বোরখা পরে বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে দাঁড়িয়ে এক মহিলা। চীনা নাগরিকদের নিয়ে সাদা  রঙের একটি ভ্যান বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাওয়ার মুহূর্তে বিস্ফোরণ ঘটে।

বছর তিরিশের শারি দুই সন্তানের মা। আত্মঘাতী হামলার দশ ঘণ্টা আগে নিজের টুইটার হ্যান্ডলে লিখেছিলেন, ‘গুড বাই’। তিনি বালুচিস্তানের তুরবাতের নিয়াজার আবাদের বাসিন্দা শারি প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর করেছেন বালুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে। এমফিল করেছেন আলামা ইকবাল মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে।

২০১৪ সালে বিএড করেন শারি। ২০১৮-য় এমএড। বালুচিস্তানের কেচ জেলায় একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছিলেন। শারি বিয়ে করেছিলেন এক দন্ত চিকিৎসককে। তাদের এক ছেলে এক মেয়ে। এক জনের বয়স আট, অন্য জনের পাঁচ।

শারির বাবা একটি সরকারি সংস্থার কর্মকর্তা ছিলেন। তিন বছর জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন শারির বাবা। শারির দেওর কলেজের অধ্যাপক। তাঁর কাকা এক জন লেখক, অধ্যাপক এবং মানবাধিকার কর্মী। শারির বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি দুই কুলই উচ্চশিক্ষিত।

Reneta

ছাত্রাবস্থায় বালোচ স্টুডেন্টস’ অর্গানাইজেশন-এর সঙ্গে যুক্ত ছিলেন শারি। বছর দুয়েক আগে সংগঠনের আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেডে যোগ দিয়েছিলেন।

শারির দুই সন্তানের কথা ভেবে তাকে অন্য কোনও স্কোয়াড বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিএলএ-র তরফে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। বরং আত্মঘাতী স্কোয়াডেই যে তিনি যোগ দিতে চান, সে কথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়েছিলেন।

বিএলএ-র আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেডের নিয়ম অনুযায়ী শারিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সময় দেওয়া হয়েছিল।

ফলে গত দু’বছর ধরে মজিদ ব্রিগেডের বিভিন্ন শাখার সঙ্গে কাজ করেন শারি। এই সময়ের মধ্যে আত্মঘাতী হামলা চালানোর জন্য নিজেকে প্রস্তুত করছিলেন।

মাস ছয়েক আগে দলের শীর্ষ নেতৃত্বের কাছে শারি জানান, আত্মঘাতী হামলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। তার পরই তাকে সরাসরি আত্মঘাতী স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয় এবং করাচি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়।

করাচি বিশ্ববিদ্যালয়ে হামলা পর বিএলএ এক বিবৃতি জারি করে জানায়, ‘মজিদ ব্রিগেডের ফিদায়েঁ শারি বালোচ ওরফে ব্রামশ তার দায়িত্ব সফলভাবে পালন করেছেন।’

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেন, ‘বালুচিস্তানে চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনও উপস্থিতিই সহ্য করব না আমরা। বালুচিস্তান থেকে দূরে থাকার জন্য বার বার সতর্ক হয়েছিল চীনকে।”

এর পরই জিয়ান্দ হুঁশিয়ারি দেন, পাকিস্তানের সেনাকে বালুচিস্তানে গণহত্যা চালানোয় মদত জোগাচ্ছে চীন। শুধু তাই নয়, চীন বালুচিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। তাদের এই ধরনের কর্মকাণ্ডকে কোনও ভাবেই বরদাস্ত করবে না বিএলএ।

হামলার পর শারির স্বামী হাবিতান বশির বালোচ টুইট করেন, ‘শারি জান, তোমার এই কাজের জন্য আমি গর্ববোধ করছি। তুমি মারোচ এবং মীর হাসানের গর্ব। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে থাকবে তুমি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT