বিদেশি শক্তির হাত থেকে দেশের কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
বিবিসি জানায়, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো বিদেশি টেলিকম কোম্পানির তৈরি করা যন্ত্রাংশ ব্যবহার করতে পারবে না মার্কিন প্রতিষ্ঠানগুলো।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, এই আদেশের লক্ষ্য হলো বিদেশি শত্রুদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা।
তবে আদেশে নির্দিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি ট্রাম্প।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে চীনের হয়ে নজরদারি চালানোর অভিযোগ তুলেছে। যদিও চীনা এ কোম্পানিটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্লেষকরা মনে করছেন, চীনা কোম্পানি হুয়াওয়াকে লক্ষ্য করেই ট্রাম্প এই জরুরি অবস্থা জারি করেছেন।










