স্বাস্থ্য

কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনার ভ্যাকসিন দেয়া শুরু

COVID-19 vaccination process at a health center in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladeshi health workers administering COVID-19 vaccine to an elderly woman during vaccination drive. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। আগামী সাত দিন চলবে এই কর্মসূচী।

টাঙ্গাইলে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচীর উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পেরে খুশী গ্রামীণ জনপদের মানুষ। সিরাজগঞ্জেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে গণটিকা কার্যক্রম।

সকাল থেকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে ভীড় করছে টিকা নিতে আসা সাধারণ মানুষ। জেলার ৭টি উপজেলায় ৬৯টি কমিউনিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে দেওয়া হবে সিনোর্ফামের করোনাভাইরাস টিকা। প্রতিদিন ৫শ’ জনকে দেওয়া হবে এই টিকা।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…