চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিসের অ্যালবাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
বিনোদন
A A

সুস্মিতা আনিসের গাওয়া ১০টি আধুনিক গান নিয়ে ১৯৯৮ সালে প্রকাশ হয়েছিল ‘কমল দাসগুপ্ত ও প্রণব রায়ের স্মৃতির উদ্দেশ্যে’ নামে অ্যালবামটি। এই অ্যালবামের সবকটি গানের সুর কমল দাশগুপ্তের আর লেখা প্রণব রায়ের। আর পুরো অ্যালবামের মিউজিক করেছিলেন ফিরোজা বেগম। রাগা মিউজিকের ব্যানারে ভারতের গ্রামোফোন কোম্পানি অ্যালবামটি বাজারে এনেছিল।

এসব পুরানো খবর হলেও নতুন খবর হচ্ছে ২১ বছর পর আবারও এই অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন শিল্পী সুস্মিতা আনিস। গানগুলোকে রিমিক্স ও রিমাস্টার করে ডিজিটাল ভার্সনে প্রকাশ করা হচ্ছে। ২৬ জুলাই এই অ্যালবামের নতুন সংস্করণের প্রকাশনা অনুষ্ঠান হয় কলকাতায়।

২৮ জুলাই ছিল কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম জুটির জন্মদিন। আর এদিনটিকে সামনে রেখে তাদের স্মৃতির উদ্দেশ্যেই অ্যালবামটি নতুন করে বাজারে ছাড়া হয়েছে।

সুস্মিতা আনিস বলেন, ‘এই অ্যালবামে আমার ফুফু আমাকে এমন কিছু গান গাইতে বলেন যা আগে প্রকাশিত হয়নি, বা অন্য কোনো শিল্পীও গাননি। তিনি আমাকে রেকর্ডিংয়ের আগেই গানগুলো শেখান। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাকে এই গানগুলো গাইবার সুযোগ করে দেবার জন্য। আমি ভীষণ আনন্দিত যে কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগমের জন্মদিনেই আমি অ্যালবামটি নতুন করে প্রকাশ করতে পেরেছি।’

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত দুই সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম। তারা ব্যক্তি জীবনে স্বামী-স্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল দাশগুপ্তলিড বিনোদনসুস্মিতা আনিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন নেইমার

পরবর্তী

তিতাসের মৃত্যুর ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পরবর্তী

তিতাসের মৃত্যুর ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নিজ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন

নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT