কমলা রকেট ও ইতি তোমারই ঢাকার প্রশংসায় পরমব্রত
ঢাকার একটি স্থান থেকে নেওয়া ব্যক্তির ছবি, যেখানে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে কলকাতা লকডাউন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এখন সবাই হোম কোয়ারেন্টাইনে। বিনোদন পাড়ায় কাজ বন্ধ। বই পড়ে, টিভি দেখে ও ঘরে বসে সময় কাটাচ্ছেন শিল্পীরা। জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দিনও কাটছে একইভাবে। নেটফ্লিক্সে দেশি বিদেশি ছবি দেখার পাশাপাশি বাংলাদেশেরও ছবি দেখেছেন। ইমপ্রেসের ছবি কমলা রকেট ও ইতি তোমারই ঢাকার প্রশংসা করেছেন তিনি। ভিডিও বার্তায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত। প্রশংসা করেছেন তৌকীর আহমেদ এবং মোশাররফ করিমের অভিনয়শৈলীর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






