বাংলাদেশ

কমরেড ফরহাদের জন্মভিটা গ্রাসের জালিয়াতির ঘটনায় উদ্বেগ

কমরেড ফরহাদের জন্মভিটা গ্রাসের জালিয়াতির ঘটনায় উদ্বেগ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের দিনাজপুর শহরের ক্ষেত্রিপাড়ার জন্মভিটা জালিয়াতির মাধ্যমে গ্রাস হওয়ার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট।

৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাষট্টির আন্দোলনের ‘মস্তিষ্ক’ হিসেবে বিশেষভাবে পরিচিত মোহাম্মদ ফরহাদের জীবনের নানা সময়ের স্মৃতি বিজড়িত জন্মভিটা ও বাসভবন জালিয়াত চক্রের হাত থেকে উদ্ধারকল্পে সরকার ও প্রশাসনের কাছে তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট জোর দাবী জানায়।

কমরেড ফরহাদ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন-এর যৌথ গেরিলা বাহিনীর মূল সামরিক সংগঠক ও আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।

বিষয়:কমরেড ফরহাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…