চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথে ফাহাদ চতুর্থ, রাকিব একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

ভারতে কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। আর উন্মুক্ত বিভাগে বাংলাদেশের সব প্রতিযোগীর মধ্যে সেরা স্থানটি ১১তম হওয়া আব্দুল্লাহ আল রাকিবের।

সোমবার অনূর্ধ্ব-১৪ বিভাগে শেষ রাউন্ডে স্বাগতিকদের জে কুমার আকশিতকে হারান ফাহাদ। চতুর্থ হওয়া অবশ্য প্রত্যাশিত ফল নয় তার। আরো ভালোকিছুর প্রত্যাশা ছিল দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের।

ভারতের ফিদে মাস্টার অর্জুন এরিগাইসি এই বিভাগে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হয়েছেন।

উন্মুক্ত বিভাগে নবম ও শেষ রাউন্ডে স্বাগতিকদের আন্তর্জাতিক মাস্টার সিআরজি কৃষ্ণার সঙ্গে ড্র করে ৬ পয়েন্ট পেয়ে ১১তম হয়েছেন রাকিব। তার সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জিয়াউর রহমান ২০তম, নিয়াজ মোর্শেদ ২১তম ও এনামুল হোসেন রাজীব ২৫তম হয়েছেন। সেখানে ৫ পয়েন্ট নিয়ে শামীমা আক্তার লিজা ৪৯তম।

শেষ রাউন্ডে স্বাগতিকদের গ্র্যান্ডমাস্টার শার্দূল গাগারের সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর। আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ হারিয়েছেন বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার লিজাকে। সেখানে ভারতের রাজেশ নায়েকের বিপক্ষে গ্র্যান্ডমাস্টার রাজীব জয় তুলে নিয়েছেন।

দেশের অন্য তারকাদের মধ্যে শেষ রাউন্ডে জয় পেয়েছেন ফিদে মাস্টার তৈয়বুর রহমান। ৫ পয়েন্ট নিয়ে ৪৭তম তিনি। ৪ পয়েন্ট নিয়ে ৮১তম মোল্লা হানিফ। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ এই রাউন্ডে হেরে ৩ পয়েন্ট নিয়ে ৯৯তম হয়েছেন। শারমীন সুলতানা শিরিন ৩ পয়েন্ট নিয়ে হয়েছেন ১০১তম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিয়াজফাহাদরাকিবরানী হামিদলিজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT