চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আলোর মুখ দেখবে কবরীর শেষ ছবি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A

দেখতে দেখতে এক বছর হয়ে গেল চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরী নেই। তিনি চলে যাওয়ায় আটকে আছে তার অভিনীত ও পরিচালিত সর্বশেষ ছবি ‘এই তুমি সেই তুমি’র কাজ।

ছবিটির কাজ শেষ হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ভক্ত অনুরাগীদের আশঙ্কা, ছবিটার কী হবে তাহলে? অসমাপ্তই থেকে যাবে, নাকি আলোর মুখ দেখবে?

তবে আশার কথা শোনালেন প্রয়াত কবরীর পুত্র শাকের চিশতী। তিনি জানালেন, মায়ের ‘এই তুমি সেই তুমি’র বাকি কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। সবকিছু ঠিক করে চলতি বছরেই শুটিং শেষ করে মুক্তি দেয়া হবে।

মৃত্যুবার্ষিকীর দিনে আলাপ করে জানা যায়, ‘এই তুমি সেই তুমি’র পাঁচটি দৃশ্য ও কিছু প্যাচওয়ার্কের শুটিং বাকি। দুই দিন শুটিং করলেই হয়ে যাবে। এছাড়া দুএকজনের ডাবিং, সম্পাদনা, আবহ সংগীত, কালার কারেকশনের কিছু কাজ এখনো বাকি।

কে করবেন? জানতে চাইলে চলচ্চিত্রে পড়াশোনা করা কবরীর ছেলের সরাসরি জবাব, ‘আমাকেই শেষ করতে হবে। এটা আমার অনেক বড় একটা দায়িত্ব। মায়ের স্বপ্নের ছবিটি তার দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। শিগগির অসম্পূর্ণ কাজে হাত দেব।’

‘এই তুমি সেই তুমি’ ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলী সবার সঙ্গে কথা বলছেন শাকের চিশতী। তিনি তার মায়ের প্রধান সহকারী পরিচালক আনিসুজ্জামান শামীমকে নিয়ে একদিন আলোচনায়ও বসেছেন। শিগগির শুটিংয়ের দিনক্ষণ ঠিক করে মাঠে নেমে পড়বেন বলে জানালেন। ছবির ডিওপি ছিলেন মো. শাহীন। তিনি জানান, ম্যাডামের এই ছবির কাজ শেষ করতে আমিও প্রস্তুত।

Reneta

কবরীর ‘এই তুমি সেই তুমি’ সরকারি অনুদান পাওয়া ছবি। শুটিং শেষ হওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। সেখানে গত বছর ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘এই তুমি সেই তুমি’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রিয়াদ রায়হান ও সালওয়া। কবরী নিজেও এতে অভিনয় করেন। সালওয়া জানান, এই ছবি করতে গিয়ে কবরীর সঙ্গে তার দারুণ সখ্যতা হয়েছিল। যেমন তার শাসন পেয়েছিলেন, তেমনি স্নেহও পেয়েছিলেন।

চ্যানেল আই অনলাইনকে সালওয়া বলেন, সম্পাদনায় দেখার পর জানতে পেরেছি আমার তিন দিনের শুটিং বাকি। তবে ম্যাডাম থাকাকালীন ডাবিং করেছিলাম। গত ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হয়েছিল পুরো টিম মিলে কাজ শেষ করবো। কোনো কারণে হয়তো হয়নি। আমি সবসময় প্রস্তুত আছি। যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই করবো। ম্যাডামের সর্বশেষ কাজটি দর্শক দেখুক এটা মন থেকে চাই। এটি তার স্মৃতি হয়ে থাকবে। আমার ক্যারিয়ারেও কাজটি অন্যরকম স্মৃতিতে আছে।

পাঁচ দশকের বর্ণিল ক্যারিয়ারে কবরীর এই ছবির মাধ্যমে সুর সংগীত করেন সাবিনা ইয়াসমিন। ‘তুমি সত্যি করে বলো’ শিরোনামে সেই গানের কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের দুই জনপ্রিয় শিল্পী ইমরান ও কোনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইমরানএই তুমি সেই তুমিকবরীকোনালছেলেঢাকাই সিনেমানিশাত নাওয়ার সালওয়ালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT