রাজনীতি

কবর থাকবে না সংসদ ভবন এলাকায়

কবর থাকবে না সংসদ ভবন এলাকায়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশরাররফ হোসেন বলেছেন, স্থপতি লুই আই কানের মূল নকশায় ফিরিয়ে নেয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকাকে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, মূল নকশায় সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনার কথা থাকলেও কোনো কবর স্থান ছিলনা।

মন্ত্রী দাবি করেন, কারো কবরস্থান তুলে নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য নয়, সরকার চায় মূল নকশার বাস্তবায়ন।

বিষয়:খন্দকার মোশাররফ হোসেন জাতীয় সংসদ ভবন লুই আই কান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…