চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপিল শর্মার হাতে সময় মাত্র এক মাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

‘কপিল শর্মা, আগামী এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এক মাস পরেও যদি চিত্র একই থাকে, তাহলে আপনার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’ টিভির দারুণ জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র প্রযোজনা প্রতিষ্ঠান সনি এন্টারটেইনমেন্ট থেকে আজ রোববার সকালে এমন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কপিল শর্মাকে। এদিকে ‘দ্য কপিল শর্মা শো’র শুটিংয়ে তাঁর জোকস শুনে দর্শক এখন আর হাসছে না! আর এ কারণে ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং স্থগিত করতে বাধ্য হয়েছেন কপিল শর্মা।

অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গতকাল শনিবার জনপ্রিয় এই অনুষ্ঠানের শুটিংয়ে কপিলের জোকস শুনে কোনো প্রতিক্রিয়া দেননি দর্শক। অন্য সময় তারা হাততালি দিয়ে কপিলকে উত্সাহিত করেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় হতাশ হয়ে পড়েন কপিল। ততক্ষণে ১৫ মিনিট শুটিং হওয়ায় বাকিটা শেষ করার জন্য তাঁকে অনুরোধ করা হয়। কিন্তু কপিল তাতে রাজি হননি।

আগেই জানা গেছে, সনি এন্টারটেইনমেন্টের সঙ্গে এপ্রিল মাসে এই শোর উপস্থাপক হিসেবে কপিলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তারপর এই চুক্তি নবায়নের কথা ছিল। কিন্তু এখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কপিল শর্মার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

সম্প্রতি মেলবোর্ন থেকে মুম্বাই ফেরার পথে উড়োজাহাজে কপিল মদ্যপ ছিলেন। কেবিন ক্রু খাবার দিয়ে যাওয়ার পর কপিলের আগেই তাঁর টিমের অন্য সদস্যরা খেতে শুরু করেন। তাতেই রেগে যান কপিল। সুনীল তখন কপিলকে শান্ত করতে উঠলে কপিল তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। সুনীলের জামার কলার টেনে ধরে তাঁকে চড় মারেন। পা থেকে জুতা খুলে সুনীলকে মেরেছেন।

এই ঘটনার পর ‘দ্য কপিল শর্মা শো’ থেকে সরে যান সুনীল গ্রোভার। এরপর আলী আসগর ও চন্দন প্রভাকর ও ক্রিয়েটিভ ডিরেক্টর প্রীতি সিমোস বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তারা কপিল শর্মার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তুলেছেন।

এদিকে শোনা যাচ্ছে, টিভির দারুণ জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হচ্ছে। এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT