চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কনসেনট্রেশন ক্যাম্পে’ আটকের শঙ্কায় ফুটবলারদের বিদ্রোহ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ড্র করার পরে নাপোলির ফুটবলারদের জন্য ক্যাম্প করার কথা ঘোষণা করেছিলেন নাপোলির চেয়ারম্যান উরেলিও ডে লাউরেন্টিস। সেখানে এক সপ্তাহ থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি।

সেই নির্দেশ অমান্য করেছে পুরো দল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ড্র হওয়ার পরে ফুটবলাররা যে বাড়িতে চলে গেছেন। কারণ, ক্যাম্পের নামে চেয়ারম্যান ‘আটকে’ রাখতে চেয়েছিলেন ফুটবলারদের।

কেউ কেউ বলছেন, কনসেনট্রেশন ক্যাম্পের মতো ছিল ব্যাপারটি। ফলে ফুটবলাররাও পাল্টা বিদ্রোহ করতে যাচ্ছেন।

লিগে নাপোলির অবস্থা মোটেও ভালো নয়। লিগ টেবিলে সাত নম্বরে তারা। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে। তারপর রেড বুল সলজবুর্গের সঙ্গে মঙ্গলবার রাতে ১-১এ ড্র করে নাপোলি। তাতে বেজায় চটেছেন ক্লাবের শীর্ষকর্তা লাউরেন্টিস।

কোচ কার্লোস আনচেলত্তিকে বরখাস্ত করার জন্য লাউরেন্টিস উঠে পড়ে লেগেছেন। আইনজীবীদের সঙ্গে কথাও বলছেন তিনি। ফুটবলারদের শোকজ করার কথাই ভাবা হচ্ছে। কারণ, চেয়ারম্যানের নির্দেশ তারা মানেননি।

ইতালি ফুটবলে জোর আলোচনা, ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, ক্লাবের নির্দেশ না মানা, পরপর ম্যাচ হেরে ক্লাবের আর্থিক ক্ষতি করার মতো অভিযোগ ফুটবলারদের বিরুদ্ধে তোলা হচ্ছে।

Reneta

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর উয়েফার নিয়ম মেনে সংবাদ সম্মেলনে যাননি কোচ। ফলে উয়েফার শাস্তির কোপে পড়তে যাচ্ছে নাপোলি।

কিন্তু ফুটবলারদের কেন আটকে রাখার পরিকল্পনা করা হয়েছিল? জবাবে ক্লাবটির চেয়ারম্যান বলেছেন, ‘এটাকে আটকে রাখা বলা উচিত নয়। ফুটবলাররা নিজেদের মধ্যে সময় কাটাক। একে-অপরকে চিনুক। কারণ, মাঠে খেলা দেখে মনে হচ্ছে না, ফুটবলাররা কেউ কাউকে চেনে-জানে।’

ক্যাম্পে না গিয়ে লাউরেন্টিসের কোপে পড়েছে পুরো দল। ফুটবলারদের পাশে থাকার জন্য কোচের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাপোলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের অভিশংসন: আগামী সপ্তাহে জনসম্মুখে শুনানি

পরবর্তী

উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনলে প্রমাণ করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনলে প্রমাণ করতে হবে: প্রধানমন্ত্রী

সেরা করদাতা ফরিদুর রেজা, আব্দুল মুক্তাদির ও শাইখ সিরাজ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT