চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনওয়ের রেকর্ডগুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কাব্যিক এক অপরাজিত সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক রাঙিয়েছেন ডেভন কনওয়ে, পায়ের তলায় মজবুত মাটি পেয়েছে নিউজিল্যান্ড। সাদা পোশাকে যাত্রার দিনটিতে রেকর্ডের একাধিক পাতায় ছাপ ফেলেছেন কিউই উদ্বোধনী ব্যাটসম্যান।

বুধবার সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন ৩ উইকেটে ২৪৬ রানে পার করেছে নিউজিল্যান্ড। যার ১৩৬ রানই কনওয়ের। তার আরেক অপরাজিত সঙ্গী হেনরি নিকোলসের রান ৪৬।

বাকিদের মধ্যে টম ল্যাথাম ২৩, অধিনায়ক কেন উইলিয়ামসন ১৩, অভিজ্ঞ রস টেলর ১৪ রানে ফিরে গেছেন। সিনিয়রদের ব্যর্থতার দিনে কনওয়ে ও নিকোলস ১৩২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।

টেস্টের ময়দানে পা রাখার দিনে কনওয়ে অপরাজিত ইনিংসটি দিয়ে একাধিক রেকর্ড গড়েছেন। লর্ডসে ১৩৭ বছরের ইতিহাসে তার ইনিংসটিই এখন অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, যা বাড়ানোর সুযোগ থাকছে দ্বিতীয় দিনে। ১৯৯৬ সালে সৌরভ গাঙ্গুলির ১৩১ পেছনে ফেলে ইতিমধ্যে শীর্ষে পৌঁছে গেছেন বাঁহাতি কিউই।

টেস্ট অভিষেকে ১২তম কিউই হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন কনওয়ে। তবে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি লর্ডসে অভিষেকে সেঞ্চুরির খোঁজ পেলেন।

সব দল মিলিয়ে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি তোলা ষষ্ঠ কীর্তিমান কনওয়ে, তৃতীয় সফরকারী ব্যাটসম্যান। ১৯৯৬ সালে ভারতের রাহুল দ্রাবিড়ের পর এই প্রথম লর্ডসে অভিষেকে ফিফটি পেরোলেন কোনো সফরকারী।

Reneta

কনওয়ের আগে লর্ডসে অভিষেকে যারা সেঞ্চুরির দেখা পেয়েছেন তাদের প্রথমজন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম, সেই ১৮৯৩ সালে। তারপর ইংল্যান্ডের জন হ্যাম্পশায়ার (১৯৬৯), ভারতের সৌরভ গাঙ্গুলি (১৯৯৬), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪) ও ম্যাট প্রায়র (২০০৭)।

২৯ বছর বয়সী কনওয়ের ইনিংসটি নিউজিল্যান্ডের হয়ে দেশের বাইরে অভিষেকে সর্বোচ্চ। ২০১০ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে কেন উইলিয়ামসনের করা ১৩১ এখন পেছনে পড়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনওয়েলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT