চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কথিত জঙ্গিবাদের অভিযোগ থেকে মুক্তি পেতে নির্বাচনে বিএনপি’

চকোর মালিথাচকোর মালিথা
৭:২৮ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, পৌর নির্বাচনে যাওয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই, কারণ এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং কথিত জঙ্গিবাদের অভিযোগ থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। তবে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগও এনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তৃণমূল যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত, বিএনপির কেন্দ্রীয় নেতারা তখন এ বিষয়ে কথা বলছেন রাজধানীর সভা-সমাবেশগুলোতে। বিকেলে এক আলোচনায় দলীয় অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি জানি এখানে নির্বাচন করার জন্য কোনো স্বাধীনতা থাকবে না। জানি এখানে পদে পদে বাধা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে এমনকি হত্যা পর্যন্ত করা হতে পারে। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি, কেননা আমাদের সামনে তো বিকল্প কোনো পথ নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে হবে। এই প্রক্রিয়ার সঙ্গে আমরা থাকতে চাই বলেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। কারণ আজকের পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এটাকেও একটা ছুঁতা হিসেবে ধরে নিয়ে আমাদের গণতন্ত্র বিরোধী, জঙ্গিবাদী হিসেবে প্রমাণ করার সমস্ত আয়োজন সম্পন্ন করে রেখেছে। আমাদের মনে হয় সবার মধ্যে পরিষ্কার ধারণা থাকা উচিত যে নির্বাচন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সেই পথটাই আমাদের বেছে নিতে হবে।

সেসময় সরকারের বিরুদ্ধে অভিযোগও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি আরো বলেন, আমাদের বহু প্রার্থীকে অস্ত্র দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফেনীতে কোনো প্রার্থীকেই দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়নি। গণহারে গ্রেপ্তার চলছে।

উত্থান-পতন থাকলেও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT