সিলেটে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত হন র্যাব ইন্টেলিজেন্স উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে র্যাব হেড কোয়ার্টারে। দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ।
তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন:
সকলকে কাঁদিয়ে মৃত্যুর সাথে লড়াই করে চিরবিদায় নিলেন প্রিয় সহযোদ্ধা লে: কর্নেল আজাদ! সহযোদ্ধার মৃত্যু বেদনা দেয় একথা যেমন সত্য, তেমনি সেই শোককে শক্তিতে পরিণত করে মানবকুলে সৃষ্ট দানব ধ্বংসে আমাদেরকে আরো বেশী সংকল্পবদ্ধ করে! আজাদ, আপনাকে ফিরে পাবো না জানি কিন্তু কথা দিচ্ছি আপনার হত্যাকারীদের রক্ষা নাই, সমূলে তাদের বিনাশ অনিবার্য করে তুলবোই! আপনার স্মৃতি বুকে ধারন করেই অসুর দমনে এগিয়ে যাচ্ছি, যাবো!!!









