বিনোদন

‘কথাবার্তা’য় তিশা-সিয়াম

‘কথাবার্তা’য় তিশা-সিয়াম

আজকে বিকালে চ্যানেল আই অনলাইনের নিয়মিত ফেসবুক আয়োজন ‘কথাবার্তা’য় আসবেন নুসরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ। ‘ফাগুন হাওয়ায়’ এর প্রচারণায় চ্যানেল আই ভবনে আসবেন তারা।

৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। এই ছবি নিয়ে কথা বলতে ‘কথাবার্তা’য় আসছেন সিয়াম ও তিশা। ছবি নিয়ে কথা বলা ছাড়াও একটি টিজার প্রকাশ করা হবে। বিকেল চারটায় চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ দেখানো হবে। দর্শকরাও সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

বিষয়:নুসরাত ইমরোজ তিশা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…