চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত বাড়ছে ভারতীয় অধিনায়ক রোহিতের বেতন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে বাৎসরিক প্রায় ১২ কোটি টাকা বেতন নিতেন বিরাট-রোহিতদের সাবেক কোচ রবি শাস্ত্রী। চার ক্যাটাগরিতে এক কোটি থেকে সাত কোটি টাকা বেতন নেন ২৮ জন ক্রিকেটার। সেই দলের অধিনায়কের বেতন কত?

অথবা, ব্লু-নীল জার্সিধারীদের নেতৃত্বে আসলে বেতনের সঙ্গে কত টাকা যুক্ত হতে পারে?— ভারতে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করার পর এমন প্রশ্ন আপনার মাথায় ঘুরতেই পারে।

তবে নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক রোহিতের বেতন ইস্যুতে বিসিসিআইকে সেই দরকষাকষিতে যেতে হচ্ছে না। কারণ ভারতের নতুন ওয়ানডে অধিনায়কের বেতন আগের নিয়মেই আসবে। অর্থাৎ, সাদা বলের নতুন অধিনায়ক কেন্দ্রীয় চুক্তি মোতাবেক বাৎসরিক বোর্ড থেকে সাত কোটি টাকাই পাবেন। দায়িত্ব বাড়লেও নতুন করে অর্থ যুক্ত হবে না।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, অধিনায়ক রোহিত শর্মার বেতনে কোনো পরিবর্তন আসছে না। চলতি বছরের এপ্রিল মাসে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি মোতাবেক এ প্লাস ক্যাটাগরিতে বেতন পাবেন। এ বিভাগে রোহিত ছাড়াও আরও আছেন সাবেক ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার বুমরাহ। তারা প্রত্যেকে বোর্ড থেকে বাৎসরিক সাত কোটি টাকা বেতন পান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ক্ষুদ্র ফর‌ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। ওয়ানডে ও টেস্টে নেতৃত্বে বহাল থাকতে চাইলেও ভারত বোর্ড আলাদা অধিনায়ক চেয়েছেন। সে কারণে বিরাটকে সরিয়ে ওয়ানডে অধিনায়কও করা হয় রোহিত শর্মাকে। আসন্ন সাউথ আফ্রিকা সফরেই সাদা বলের পূর্ণকালীন নেতৃত্বে যাবেন রোহিত। লাল বলে ভারতের নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিবিসিসিআইবেতনভারত দলরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬

বাজেট ২০২৬-২৭: সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনে কর-সুবিধার পরিকল্পনা

জুন ৮, ২০২৬

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT