চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতো টাকায় ‘কেজিএফ ২’ এর স্বত্ব কিনলেন ফারহান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
ফারহান 'কেজিএফ ২' এর স্বত্ব কিনেছেন, ছবি দুইটি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর জন্য মুখিয়ে আছে ভারতবর্ষের মানুষ। চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে আসন্ন এই ছবির টিজার। যা আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে।

কন্নড় এই সিনেমার প্রথম চ্যাপ্টার যখন তৈরি হয়েছিল তখন কেউ ভাবেননি এতটা জনপ্রিয় হবে এই ছবি। চলচ্চিত্র বিশ্লেষকদের পরিসংখ্যান বলছে, ছবির প্রথম চ্যাপ্টার নির্মাণে প্রযোজকের যা খরচ হয়েছিল তার ৩৫ গুণ বেশি টাকা ইতোমধ্যেই উঠে এসেছে!

সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই এবার ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এর হিন্দি স্বত্ব কিনলেন এক্সেল এন্টারটেনমেন্টের স্বত্ত্বাধিকারী ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি।

তবে প্রথম চ্যাপ্টারের মত কম দামে দ্বিতীয় চ্যাপ্টারের স্বত্ব বিক্রিতে নারাজ ছবিটির পরিচালক প্রশান্ত নীল। আর তাইতো দ্বিতীয় চ্যাপ্টারের স্বত্ব কিনতে ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানিকে গুনতে হলো ৯০ কোটি রুপি!

এবিষয়ে ‘কেজিএফ’-এর সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যম স্পটবয়কে জানান, প্রথম ছবির সময় খুবই কম টাকায় হিন্দি স্বত্ব বিক্রি হয়। কিন্তু এখন আর সেটা হওয়ার নয়। কন্নড় ভাষাতেই দ্বিতীয় ছবির ক্ষেত্রে প্রায় ৭ গুণ বেশি অর্থলগ্নি হচ্ছে। ফলে হিন্দি স্বত্বর জন্যও অনেক বেশি খরচ করতে হবে, সেটাই স্বাভাবিক।

‘কেজিএফ-চ্যাপ্টার টু’ তে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে দেখা যাবে শ্রীনিধি শেঠিকে। সেই সাথে ছবিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি।

ট্যাগ: কেজিএফ চ্যাপ্টার টুপ্রশান্ত নীলফারহান আখতাররাবীনা ট্যান্ডনরীতেশ সিধওয়ানিশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিয়োগের ভুয়া সুপারিশপত্র

পরবর্তী

প্রথম টিকা নেওয়া রুনুকে ‘খুব সাহসী’ বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী
Bangladeshi woman receiving COVID-19 vaccine at a vaccination center. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম টিকা নেওয়া রুনুকে ‘খুব সাহসী’ বললেন প্রধানমন্ত্রী

অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীরা ও স্বজনরা হাসপাতালে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ডে আটকা পড়েছেন অনেক রোগী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT