চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর স্বাস্থ্যবিধি না ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যই ঝুঁকিতে ফেলে দেয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের ক্রিকেট দিয়ে খেলায় ফিরছে অস্ট্রেলিয়া। সামনে লম্বা এক সফর। সময়টাতে কঠিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ক্রিকেটারদের। পরিবার তো দূরের কথা, টিম হোটেলের বাইরেও বেরোনো নিষেধ। এভাবে কড়া নিরাপত্তা বলয় মানতে গিয়ে না আবার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যেরই বারোটা বেজে যায়, সেটি নিয়ে দুশ্চিন্তায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডের সিরিজ খেলতে আসছে রোববার ইংল্যান্ডের পথে দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। পরে ডার্বি কাউন্টিতে ক্যাম্প শেষে সেপ্টেম্বর থেকে শুরু করবে সিরিজ।

সিরিজের পুরো সময় স্টেডিয়ামের পাশে হোটেলে ‘বন্দি’ থাকবেন দুদলের ক্রিকেটাররা। নড়াচড়া বলতে গেলে হোটেল থেকে মাঠ, মাঠ থেকে হোটেল। একটু এদিক-সেদিক হলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে বাধ্য করা হবে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের বাড়িতে যাওয়ার অপরাধে দ্বিতীয় টেস্টে বাদ দেয়া হয়েছিল পেসার জফরা আর্চারকে।

Banglabid

এভাবে আবদ্ধ থাকতে গিয়ে না ক্রিকেটারদের মানসিক সমস্যায় পড়তে হয়, অনলাইন সংবাদ সম্মেলনে সেটি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অজিদের অধিনায়ক ফিঞ্চ, ‘এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এই সমস্যা গুরুত্বের সঙ্গে নজরদারি করা উচিৎ।’

ফিঞ্চ জানিয়েছেন, সমস্যা কাটিয়ে উঠতে দলের সঙ্গে একজন মনস্তত্ত্ববিদ থাকবেন। যার কাজ হবে ক্রিকেটারদের মানসিক সমস্যাগুলোর দেখভাল করা। ক্রিকেটাররা চাইলে যেকোনো সমস্যার কথা মনস্তত্ত্ববিদের সঙ্গে আদান-প্রদান করতে পারবেন।

ইংল্যান্ড সিরিজ শেষে ফিঞ্চসহ বেশকিছু অজি ক্রিকেটার দেশে না ফিরে উড়াল দেবেন আরব আমিরাতে। সেখানে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ১৩তম আইপিএল। সেখানেও থাকবে একই ব্যবস্থা। ক্রিকেটারদের তাই এমন অবস্থার সঙ্গে মানিয়ে চলার পরামর্শ দিয়েছেন অজি অধিনায়ক।

Reneta

‘আগামী কয়েকমাস হয়তো এই কঠোর নিরাপত্তা বলয়ের মাঝেই থাকতে হবে। হয়তো কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস হোটেলে থাকতে হবে, যা বেশ কঠিন হতে চলেছে।’

‘এর মাধ্যমেই আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, এরচেয়ে বড় কোনো অনুপ্রেরণা আর হয় না। দিনশেষে যদি আমাদের কাজটা ঠিকমতো করতে না পারি, তাহলে সবাই কিন্তু চাকরি হারাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যারন ফিঞ্চলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করণের ‘পদ্মশ্রী’ ফিরিয়ে নেয়া হোক, কঙ্গনার অনুরোধ

পরবর্তী

বছরে ২৩৪ কোটি রুপির স্পন্সর পেল আইপিএল

পরবর্তী

বছরে ২৩৪ কোটি রুপির স্পন্সর পেল আইপিএল

তামিম-মুশফিকদের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT