চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১:০৫ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ, অতিরিক্ত ভর্তি ফি, সেশন ফি ও টিউশন ফি নিয়েছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের মধ্যে তা ফেরত দিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর নিজ দফতরে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে এবার কঠিন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরিক্ত অর্থ নিয়েছে এমন ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তবে এর সংখ্যা আরো অনেক বেশি।

শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি মৌসুমেও অভিভাবকদের জিম্মি করে করে অতিরিক্ত ভর্তি ফি নিয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ কার্যকদিবসের মধ্যে এইসব অর্থ ফেরত দিতে নির্দেশ দেন তিনি।

প্রতিষ্ঠানের মান-মর্যাদা রাখতে এই সময়ের মধ্যেই অভিভাবকরা অর্থ পাবেন এমনটাই আশা মন্ত্রণালয়ের। তবে অর্থ দিতে ব্যর্থ হলে এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলেন নূরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব অভিভাবক অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ মন্ত্রণালয়কে জানাবেন তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের।

তবে অতীতে ২০১০ ও ২০১১ সালেও শিক্ষামন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হলেও সেসময় তা সব শিক্ষা প্রতিষ্ঠান মানেনি।

ট্যাগ: অতিরিক্ত ভর্তি ফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসাদের জন্য নতুন শিয়া রাষ্ট্র বানাচ্ছে রাশিয়া

পরবর্তী

কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়

পরবর্তী

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক প্রধান

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক প্রধান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT