চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাদের জন্য নতুন শিয়া রাষ্ট্র বানাচ্ছে রাশিয়া

রেজাউল করিমরেজাউল করিম
১২:৫৭ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় শিয়া সম্প্রদায়কে নিয়ে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের জন্য আলাদা একটি ছোট দেশ গড়ায় চেষ্টায় রয়েছে মিত্র রাশিয়া।

সিরিয়ায় রুশ ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মধ্যে এমন দাবি তুলেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। আর এ জন্যই আইএসের পরিবর্তে আসাদ বিরোধীদের উপর বোমা ফেলছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের পরিবর্তে আসাদ বিরোধীদের উপর বোমা ফেলে সিরিয়ার গৃহযুদ্ধকে আরো বেশি ঘোলাটে করেছে রাশিয়া।

হ্যামন্ডের এমন দাবির পর রুশ-ব্রিটেন সম্পর্কে উত্তেজনা সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। তাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এ দাবিকে ‘বিপজ্জনক ভুল তথ্য’ উল্লেখ করে সরাসরি নাকচ করেছে রাশিয়া।

ব্রিটেন বলছে, ‘বিরোধীদের উপর রাশিয়ার বোমা ফেলা সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কি আদৌ কোনো কাজ করবে না। রাশিয়া কি আসলেই কোনো শান্তি চায়? নাকি শান্তি প্রতিষ্ঠার নামে সামরিকভাবে আসাদের কিছু বিজয়ের মধ্যদিয়ে উত্তর সিরিয়ায় একটি  ‘ছোট শিয়া রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চাইছে।’

সুন্নীরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ১৯৭০ সাল থেকে সিরিয়ার ক্ষমতা দখল করে রেখেছে শিয়ারা।

Reneta

গত বছরের সেপ্টেম্বর থেকে আসাদকে রক্ষায় সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। যা এখনো অব্যাহত রয়েছে। এই হামলা রাশিয়ার বিরুদ্ধে বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগ রয়েছে।

জাতিসংঘের হিসাবে গত পাঁচ বছরের গৃহযু্দ্ধে সিরিয়ায় ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। এই সময়ে দেশ ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-সিরিয়ারাশিয়ার বিমান হামলাসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT