চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন হয়ে যেতে পারে ইউরোপ ভ্রমণ

আব্দুল্লাহ আল সাফি আব্দুল্লাহ আল সাফি
১২:৫৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

অভিবাসী আর শরণার্থী ইস্যুতে উত্তাল ইউরোপের অভিবাসন বিষয়ক আইনে আসছে বিরাট পরিবর্তন। বদলে যেতে পারে ঐতিহাসিক সেনজেন এবং ডাবলিন চুক্তি। ইউরোপের পথে নৌকাডুবি আর ভ্যানে শরণার্থী আর অবৈধ অভিবাসীদের লাশ পাওয়ার পর থেকে ওই সংক্রান্ত আইন নিয়ে ভাবতে শুরু করেছে ইইউ।

আগামী ১৪ সেপ্টেম্বর জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা অভিবাসীদের কোটা ভিত্তিতে আশ্রয় দেয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশ। এ পদ্ধতিতে উত্তর-পূর্ব ইউরোপের কয়েকটি দেশ আপত্তি জানিয়ে বলেছে, এর ফলে অভিবাসীরা যে দেশে যেতে চায় না সেখানে তাদের পাঠানো হতে পারে।

সেনজেন এবং ডাবলিন চুক্তি অনুযায়ী অভিবাসীরা যেখানে প্রথম তালিকাবদ্ধ হয় সেখানেই তাদের অবস্থান করা উচিৎ। কিন্তু অভিবাসী ও শরণার্থীরা তাদের পছন্দমতো দেশে যাবার চেষ্টা করছে এবং ইইউভুক্ত অনেক দেশ কিছুটা নিয়ম ভেঙে অনেকটা পুশইন-পুশব্যাক করার চেষ্টা করছে তাদের। কারণ, সেনজেন চুক্তি অনুযায়ী ইউরোপের ২৬ টি দেশের মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ভিসা লাগে না।

বিষয়টি নিয়ে ইউরোপে অবস্থানরত অভিবাসী-শরণার্থী বিষয়ক গবেষক আমিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ডাবলিন চুক্তি এখন আর সেই অর্থে কার্যকর নেই। হাঙ্গেরি থেকে যে সব শরণার্থী যাচ্ছে জার্মানিতে, তাদের তো ডাবলিন চুক্তি অনুযায়ী হাঙ্গেরিতে আবেদন করার কথা। কিন্তু সেটা হচ্ছে না। তারা জার্মানিতেই যেতে চাচ্ছে আর জার্মানিও ওদের নিচ্ছে না। এরকম অবস্থা ইউরোপের বিভিন্ন দেশে।

ডাবলিন চুক্তি হয়েছিলো ১৯৮৫ সালে। এই চুক্তির আওতায় সীমান্ত উন্মুক্ত করা আর কাষ্টমস সুবিধা বাড়ানো হয়েছিলো। কিন্তু এই চুক্তির ফলে ইইউ’র দেশগুলোর সীমান্তে নূন্যতম কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অবাধ প্রবেশের সুযোগ দেওয়ায় আইনের ফাঁক-ফোকর গলে অপব্যবহার শুরু হয়।

Reneta

ইউরোপীয় ইউনিয়নের আগামী বৈঠকে এই আইনের সংস্কারসহ বাতিল হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখছেন আমিনুল ইসলাম।

ডাবলিন চুক্তির মতো সেনজেন চুক্তিতেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়ে আমিনুল বলেন, সেনজেন চুক্তি হয়তো অতো সহজে বাতিল হবে না। কিন্তু এটি নিয়ে জোর আলোচনা হবে বলে আমার মনে হয়। কারণ এটি অনেক বড় চুক্তি আর সবাই মেনেও চলছে। তবে এই চুক্তির আওতায় বর্ডার মুক্ত থাকায় শরণার্থীরা ইচ্ছেমতো যে কোনো দেশে যেতে চাইছে, তারা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার আশায় নিজ দেশ ছাড়ছে! তাই এর সমালোচনাও চলছে।

সেনজেন চুক্তির প্রধান বিষয়বস্তু হলো ইইউ সদস্য দেশগুলোর মধ্যে অবাধ গণ-আদানপ্রদান বাস্তবায়ন করা এবং আইন প্রয়োগ ও বিচার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।

হাঙ্গেরি সীমান্তে গোলমালের পর পরই ২৭ আগস্ট অস্ট্রিয়ার সীমান্তে একটি পরিত্যক্ত লরিতে ৭১ অভিবাসীর লাশ পাওয়া যায়। এ ঘটনার একদিন পরেই ২৮ আগস্ট একটি কাভার্ড ভ্যান থেকে আবারো শিশুসহ ২৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২৬ জন অভিবাসী সিরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের নাগরিক। এছাড়াও ভূমধ্যসাগরীয় উপকূলে ৫’শ অভিবাসীবাহী নিয়ে ২টি নৌকা ডুবিতে প্রায় ২শ অভিবাসীর মৃত্যু হয়। সেখানেও মৃত্যু হয় অনেক বাংলাদেশীর।

এসব ঘটনার পরে নড়েচড়ে বসে ইইউ কর্তৃপক্ষ, সমস্যা যেনো আরো ভয়াবহ না হয়ে ওঠে এবং কার্যকরভাবে এই সমস্যা প্রতিরোধ করা যায়, সেজন্য ইইউ’র ২৮ সদস্য রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ বৈঠক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীইউরোপীয় ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT