প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন দলপতি মাশরাফি। তবে আস্থার প্রতিদান দিতে পারেনি টাইগার বোলাররা। লঙ্কান ব্যাটসম্যানদের বেধড়ক পিটুনিতে অকাতরে রান বিলিয়ে চলেছেন তাসকিন-রুবেলরা।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে তাসকিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন দিলশান মুনাবিরা (২৪)। হাফসেঞ্চুরি তুলে স্বেচ্ছা অবসরে গেছেন কুশাল পেরেরা (৬৪)। অন্যদের মধ্যে সান্দান ভিরাক্কোডি ৬৭ রানে ফিরেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে মুনাবিরা ও ভিরাক্কোডি ১১৪ রান যোগ করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ২০২ রান।
টাইগারদের পক্ষে তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। তাসকিন ৩ ওভারে ২৭ ও রুবেল হোসেন ৩ ওভারে ২৯ রান দিয়ে সবচেয়ে খরুচের তালিকায় ওপরে আছেন।








