কক্সবাজার- ১ চকরিয়া-পেকুয়া আসনের মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জাফর আলম তার নির্বাচনী এলাকায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচারণা। সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি নৌকার জন্য ভোট চাচ্ছেন এলাকাবাসীর কাছে।
শুক্রবার সকাল থেকেই তিনি চকরিয়ার সুরাজপুর-মানিকপুর এলাকার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন। এ সময় তিনি সরকারের নানা উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরছেন।
জাফর আলম দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার কাছে নৌকায় ভোট চান । এ সময় তার সাথে আওয়ামী লীগসহ মহাজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সুরাজপুর-মানিকপুর এর বিভিন্ন বাড়িতে তিনি নারীদের সাথে কথা বলেন। বর্তমান সরকারের নারী উন্নয়ন নীতিসহ নারীদের জন্য নেয়া নানা সুযোগ-সুবিধা তিনি নারীদের মাঝে তুলে ধরে নৌকার জন্য ভোট চান।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে সবাইকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান।







