চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সমুদ্র সৈকতে সুনসান নীরবতা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৫৬ পূর্বাহ্ণ ১৭, মে ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

প্রতিবছরই ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। পাশাপাশি স্থানীয়রাও ভিড় জমায় সৈকতে। ঈদের টানা ছুটিতে যেখানে লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত থাকতো সেই সমুদ্র সৈকত এখন সুনসান নীরবতা।

গেল বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার লকডাউনের ঘোষণা দিয়ে বন্ধ করে দেয় সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো। পরে সংক্রমণ কমলে সরকার বিধি-নিষেধ শিথিল করে খুলে দেয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে গেল বছরের ঈদগুলোর মতো এবারও বন্ধ রয়েছে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। ফলে ঈদের ছুটিতে নেই পর্যটকদের কোলাহল আর পদচারণা।

সৈকতের প্রবেশদ্বারে রয়েছে ট্যুরিস্ট পুলিশের কড়া পাহারা। দেড়মাস ধরে পর্যটন সংশ্লিষ্ট সবকিছু বন্ধ থাকায় পর্যটন সেক্টরের সাথে জড়িত দেড় লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এবারের ঈদের আনন্দ ম্লান হয়েছে পর্যটন সংশ্লিষ্ট সকলের। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সৈকতসহ পর্যটন স্পটগুলো খুলে দেয়ার দাবি পর্যটন ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদের।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহও বলেন একথা।

করোনা কালে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যাংক লোন নিয়ে পুনরায় পর্যটন ব্যবসা শুরুর কিছুদিন যেতে না যেতেই আবারো লকডাউনের আওতায় পড়েছে। কর্মহীন পর্যটন কর্মীদের সহানুভুতির দৃষ্টিতে প্রণোদনা প্রদানের অনুরোধ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সৈকতসহ পর্যটন স্পটগুলো খুলে দেয়ার দাবি জানান হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার অংশ হিসাবে সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। কারণ সমুদ্র সৈকতে অনেক বেশি মানুষের সমাগম হয় এবং এতে করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হয়। সুতরাং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ।

Reneta

কখন, কবে পর্যটন কেন্দ্রগুলো খুলবে, তা এখনও অনিশ্চিত। তবে সংক্রমণ কমলে সরকার পর্যটন স্পটগুলো খুলে দিবে এমন প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপর্যটন কেন্দ্রসমুদ্র সৈকত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিমুলিয়া ঘাটে আজও রাজধানীমুখী যাত্রীদের ভিড়

পরবর্তী

নিষেধাজ্ঞার মধ্যেও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

পরবর্তী

নিষেধাজ্ঞার মধ্যেও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

ফিলিস্তিনিদের দুর্দশার গল্প তুলে ধরা হয়েছে যে দশ সিনেমায়

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT