জনপদ

শিমুলিয়া ঘাটে আজও রাজধানীমুখী যাত্রীদের ভিড়

শিমুলিয়া ঘাটে আজও রাজধানীমুখী যাত্রীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ঘাটে হাজার হাজার যাত্রী ও যানবাহন নিয়ে একটি বড় ফেরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া প্রান্তে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীদের ভিড় দেখা গেছে।

এর পাশাপাশি রাজধানী থেকেও যাত্রীদের দক্ষিণাঞ্চল যেতে দেখা গেছে।

সোমবার সকালে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি ছিল বেশি। তবে সকাল থেকে এই নৌরুটে ১৭ টি ফেরি চলাচল করছে বিরামহীনভাবে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন: অন্যান্য নৌযান বন্ধ থাকায় ফেরিগুলোতে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভীড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস রাজধানী শিমুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…