চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনিদের দুর্দশার গল্প তুলে ধরা হয়েছে যে দশ সিনেমায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১৭, মে ২০২১
বিনোদন
A A

পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরার জন্য সিনেমাই যেন ফিলিস্তিনিদের ভাষা। যুগে যুগেই ফিলিস্তিনিরা সিনেমায় তুলে ধরেছেন নিজেদের সংকট, নিপীড়িত ও নির্যাতিত হওয়ার গল্পগুলো। তেমনই ১০টি ছবি নিয়ে সাজানো হয়েছে ফিচারটি। হানি আবু আসাদ, এলিয়া সুলেইমান, মাইকেল খালেইফি সহ অনেক গুণী নির্মাতার ছবি আছে এই তালিকায়।

ওয়েডিং ইন গালিলি (১৯৮৭): এই ছবি যখন মুক্তি পেয়েছিল তখনও পুরো বিশ্বের মানুষের কোনো ধারণা ছিল না যে ফিলিস্তিনে এত ভালো সিনেমা তৈরি হয়। ১৯৪৮-এর যুদ্ধের সময় ফিলিস্তিনের একটি মিলিটারি গভর্নর শাসিত গ্রামের এক বিয়ের গল্প নিয়ে এই সিনেমা। পরিচালনা করেছেন মাইকেল খালেইফি।

জেনিন, জেনিন (২০০২): জেনিন এর যুদ্ধ নিয়ে তৈরি এই ছবিতে তুলে ধরা হয়েছে নানা হৃদয় বিদারক ঘটনা। সাথে আছে জেনিন এর ভুক্তভোগী অনেকের সাক্ষাৎকার। পরিচালনা করেছেন মোহাম্মদ বাকরি।

ক্রনিকল অব অ্যা ডিসঅ্যাপিয়ারেন্স (১৯৯৬): ফিলিস্তিনি নির্মাতা এলিয়া সুলাইমান পরিচালিত প্রথম ছবি এটি। সুলেইমানের নিজের জীবন নিয়েই তৈরি হয়েছে এই ছবি।

Banglabid

প্যারাডাইস নাও (২০০৬): হানি আবু-আসাদ পরিচালিত এই ছবি দুজনকে ঘিরে যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মনস্তাত্ত্বিক নানা দিক তুলে ধরা হয়েছে ছবিতে। এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল এবং একই বিভাগে একাডেমি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল।

দ্য টাইম দ্যাট রিমেইনস (২০০২): এলিয়া সুলাইমান পরিচালিত ফিলিস্তিনি ছবি ‘দ্য টাইম দ্যাট রিমেইনস’ সেমি-অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা। ছবিটি ২০০৯ সালে কান উৎসবে দেখানো হয়েছিল। পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের প্রশংসা পেয়েছে এই ছবি।

আমরিকা (২০০৯): ফিলিস্তিনি এক সিঙ্গেল মা ও তার টিনেজ ছেলেকে নিয়ে এই ছবির গল্প। আমেরিকায় ফিলিস্তিনি হিসেবে বসবাস করার কঠিন বাস্তবতা দেখানো হয়েছে ছবিতে। পরিচালনা করেছেন চেরিয়েন ডাবিস।

Reneta

মেয়র (২০২০): ফিলিস্তিনিদের জীবন নিয়ে তৈরি এই ছবিটি কোনো ফিলিস্তিনি নয়, আমেরিকান নির্মাতা ডেভিড ওসিত নির্মাণ করেছেন।

সলোমন’স স্টোন (২০১৫): ব্ল্যাক কমেডি ঘরানার এই ছবি হুসেইন নামের এক ফিলিস্তিনিকে ঘিরে যে ইসরায়েলি পোস্ট অফিস থেকে একটি চিঠি পায়। চিঠিতে তাকে একটি প্যাকেজ রিসিভ করার জন্য সশরীরে আসতে বলা হয়। সেই প্যাকেজটি গ্রহণ করতে তাকে ২০ হাজার ডলার খরচ করতে হয়েছে। কৌতূহলের বশে প্যাকেজের জন্য নিজের সহায়-সম্পত্তি সব বিক্রি করে ফেলেন। এরপর বদলে যায় তাদের জীবন। পরিচালনা করেছেন রামজি মাকদিসি।

স্ট্রবেরি (২০১৭): ৪৩ বছর বয়সী সামির জুতার দোকানের মালিক। কখনো সমুদ্র দেখেননি তিনি। সমুদ্র দেখার আশায় তিনি বেশ কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে ইসরায়েলের বর্ডার পার হন। এরপর ঘটনা ক্রমে একজনের অনুরোধে কনস্ট্রাকশন সাইটে কাজ করা শুরু করতে হয় তাকে। ছবিটি পরিচালনা করেছেন আইদা কাদান।

রুফ নকিং (২০১৭): রমজানে ইফতারের আগে গাজায় এক নারী তার পরিবারের জন্য খাবার তৈরি করছিলেন। এমন সময় ফোন আসে। এক ইসরায়েলি সৈন্য তাকে জানায়, ১০ মিনিট পরে তাদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন সিনা সালিমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়রলিড বিনোদনসিনেমাস্ট্রবেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞার মধ্যেও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

পরবর্তী

ঈদ শেষে ঢাকায় ফেরা হলো না তাদের

পরবর্তী

ঈদ শেষে ঢাকায় ফেরা হলো না তাদের

সাদামাটা তাহসানে মুগ্ধ দর্শক

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT