চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার ও ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, ময়মনসিংহ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এবং কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে পৃথক কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে ঘটনাগুলো ঘটেছে। 

ময়মনসিংহ শহরের বাদেকল্পা এলাকায় রোববার রাত সোয়া ১টার দিকে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খলিল (৩৭) নামের আন্তঃজেলা অটোচোর চক্রের সক্রিয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক এসআইসহ দুই পুলিশ সদস্য। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকচালা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে চোরচক্রের সদস্যরা গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহত অটোচোর খলিলের বিরুদ্ধে ৮টি অটোরিকশা চুরি মামলাসহ ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি চোরাই অটোরিকশা এবং একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

এদিকে সোমবার ভোরে কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক দস্যু নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Reneta

র‌্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ভোরের দিকে কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু।

গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাণিসম্পদ খাতে এলো আরও একটি ইন্সুরেন্স সেবা

পরবর্তী

মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

পরবর্তী
মিন্নি-মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

খুলনা-খাল দখল উচ্ছেদ-জলাবদ্ধতা

খুলনায় নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT