চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণিসম্পদ খাতে এলো আরও একটি ইন্সুরেন্স সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কৃষি
A A
প্রাণিসম্পদ খাতে ইন্সুরেন্স সেবা

প্রাণিসম্পদ খাতে শুরু হলো আরও একটি কোম্পানির ইন্সুরেন্স সেবা। সূর্যমুখী প্রাণিসেবা নামের উদ্যোগে ইন্সুরেন্স সুবিধা দিচ্ছে ফনিক্স ইন্সুরেন্স।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

এর আগে গত ২৮ আগস্ট গ্রীন ডেল্টা ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগে চালু হয়েছিল ক্যাটলশিল্ড প্রোগ্রাম।

Banglabid

তবে বিমা করতে আনুষঙ্গিক ব্যয় বেশি ধরা হয়েছে, কাজেই এটা শুরুতেই খামারিদের নিরুৎসাহিত করতে পারে বলে আশঙ্কা আশরাফ আলী খানের। পরামর্শ এসেছে সার, বীজের মতো বিমার প্রিমিয়ামে সরকারের উদ্যোগে ভর্তুকি চালুর।

কৃষিতে বিমার দাবি অনেক পুরোনো। এমনকি আশির দশকে একবার উদ্যোগ নিয়েও অব্যবস্থাপনার ফেরে পড়ে সফল হয়নি বীমা সুরক্ষা। এখনো ব্যাংক ঋণ পান না এ খাতের উদ্যোক্তারা।

তবে গত দুই তিন দশকে মৎস্য ও প্রাণিসম্পদ খাত লাভজনক হয়ে ওঠায় লগ্নি প্রতিষ্ঠানগুলো বুঝতে শুরু করেছেন মুনাফার সম্ভাবনা জেগে উঠছে। এমনটাই জানিয়েছেন ফনিক্স ইন্সুরেন্স চেয়ারম্যান সোয়েব মোহাম্মদ।

Reneta

আগের মতো এবারও যেন প্রাণিসম্পদ খাতে বিমার উদ্যোগটি ব্যর্থ না হয় সেজন্য খামারিদের ভালো-মন্দ তথ্য জানানোর পরামর্শ দেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ অন্য আলোচকরা।

সূর্যমুখী প্রাণিসেবায় ডিজিটাল খামার গড়ে তোলার সব সহযোগিতা পাওয়া যাবে। এর অংশ হিসেবে গবাদি প্রাণির মুখ দিয়ে পাকস্থলীতে একটি বায়োসেন্সর বা বোলাস ঢোকানো হয়। ওই বোলাস রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রাণির অবস্থান, রোগের আগাম তথ্য, তাপমাত্রা পর্যবেক্ষণ, সময়মতো গাভীর হিট নির্ণয় এবং বীজ ভরণসহ আন্তঃপ্রজনন সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

আরও দেখুন রিজভী নেওয়াজের ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাণিসম্পদমৎস্য ও প্রাণিসম্পদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশাল ক্ষতির মুখে প্রভাস!

পরবর্তী

কক্সবাজার ও ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার ও ময়মনসিংহে 'বন্দুকযুদ্ধে' ২ জন নিহত

মিন্নি-মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT