কক্সবাজারের উপকূল জুড়ে শুটকি উৎপাদনের ধুম পড়েছে। কাঁচা মাছ প্রক্রিয়াজাত থেকে শুটকি তৈরির কাজে যুক্ত রয়েছেন বিপুল সংখ্যক শ্রমিক। তবে নারী শ্রমিকদের অভিযোগ পুরুষের সমান শ্রম দিলেও মজুরি বৈষম্যের শিকার তারা। মহাল মালিক ও ব্যবসায়ীরাও রয়েছেন নানা সংকটে।
বঙ্গোপসাগরের নিকটবর্তী কক্সবাজার শহরের নাজিরার টেক মোহনা দেশের অন্যতম বড় শুটকি মহাল। যেখানে সারিবদ্ধ ট্রলার ভিড়ছে মাছ নিয়ে। ট্রলার থেকে মাছ নিয়ে যাওয়া হচ্ছে শুটকি মহালে। এলাকায় শতাধিক মহালের পাশাপাশি কক্সবাজারের প্রায় ৫০টি এলাকায় চলছে শুটকি উৎপাদনের কাজ।
শুটকির এসব ছোট বড় মহালে কাজ করেন বিপুল সংখ্যক শ্রমিক। তবে এখানেও নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার।
মহাল মালিক ও ব্যবসায়িরা জানান, লাভ-ক্ষতি সব মেনে নিয়েই জীবিকার প্রধান মাধ্যম হিসেবে এই বাণিজ্য ধরে রেখেছেন তারা। যদিও শুটকি পরিবহনে নানা রকম হয়রানির শিকার তারা।
ব্যবসায়ীরা জানান, বিশাল এলাকা জুড়ে শুটকি মহাল পরিচালিত হয় উদ্যোক্তাদের নিজস্ব চেষ্টায়। যেখানে সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ কোনোটাই নেই।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







