চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে পরিবেশবাদীদের মোটরসাইকেল শোভাযাত্রা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৫৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
কক্সবাজার, জনপদ
A A

‘পাহাড় কাটা রোধ করি, পরিবেশ রক্ষা করি’ শ্লোগানে পাহাড় কাটা বন্ধে গণসচেতনতামূলক কর্মসূচী পালন করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।  কর্মসূচীর আওতায় ২৫ কিলোমিটার হর্ণবিহীন মোটরসাইকেল শোভাযাত্রা, প্রচারপত্র বিলি, মাইকিং ও তিনটি পথসভা সম্পন্ন করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, পিএমখালী ও খুরুশকুল ইউনিয়ন এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভা গুলোতে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফজলুল হক, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ তারেকুর রহমান, কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ঝিলংজা বন বিট কর্মকর্তা সফিউর রহমান, পিএমখালী বন বিট কর্মকর্তা আবুল কালাম, খুরুশকুল বন বিট কর্মকর্তা সুলতান আহমদ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম নিহাদ ও স্থানীয় বাসিন্দা নুরুল আজিম। কর্মসূচীতে সংগঠনটির ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেয়।

পথসভা গুলোতে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার বলেন, ব্যাপক হারে পাহাড় কাটার ফলে ভূমি ধ্বসের ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা ঘটে চলছে। ধ্বংস হচ্ছে পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্য। জেলা প্রশাসনের পক্ষে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আপনাদের ঘরে ঘরে সচেতনতা সৃষ্টির জন্য এসেছি। এরপরও যদি কেউ পাহাড় কাটার সাথে জড়িত হয় তাহলে ছাড় দেয়া হবে না। পাহাড় কাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’। পাহাড় কাটার সংবাদ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে। সংগঠনটির প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ৮ ও ১১ জানুয়ারি ‘এনভায়রনমেন্ট পিপল’ এর একটি দল ঝিলংজা, পিএমখালী ও খুরুশকুল ইউনিয়ন এলাকায় ২৭ টি বিশাল আকৃতির পাহাড় কেটে নেয়ার স্থান পরিদর্শন করেন। এমন ভয়াবহ পাহাড় কাটা রোধে গণসচেতনতা সৃষ্টির জন্যই এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনভায়রনমেন্ট পিপলকক্সবাজারপরিবেশ রক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্যারাসাইট’ তামিল ছবির নকল, মামলার প্রস্তুতি

পরবর্তী

তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে মাসে আয় লাখ টাকা!

পরবর্তী

তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে মাসে আয় লাখ টাকা!

বুমরাহকে টপকে শীর্ষে বোল্ট

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT